Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 7

31 Mantra
1/7
Devata- यज्ञो देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- प्राजापत्य जगती, Swara- निषादः
Mantra with Swara
प्रत्यु॑ष्ट॒ꣳरक्षः॒ प्रत्यु॑ष्टा॒ऽअरा॑तयो॒ निष्ट॑प्त॒ꣳरक्षो॒ निष्ट॑प्ता॒ऽअरा॑तयः। उ॒र्वन्तरि॑क्ष॒मन्वे॑मि॥७॥

प्रत्यु॑ष्ट॒मिति॒ प्रति॑ऽउष्टम्। रक्षः॑। प्रत्यु॑ष्टा॒ इति॒ प्रति॑ऽउष्टाः। अरा॑तयः। निष्ट॑प्तम्। निस्त॑प्त॒मिति॒। निःऽत॑प्तम्। रक्षः॑। निष्ट॑प्ताः। निस्त॑प्ता॒ इति॒ निःऽत॑प्ताः। अरा॑तयः। उ॒रु। अ॒न्तरि॑क्षम्। अनु॑ऽए॒मि॒ ॥७॥

Mantra without Swara
प्रत्युष्टँ रक्षः प्रत्युष्टा अरातयः । निष्टप्तँ रक्षो निष्टप्ता अरातयः । उर्वन्तरिक्षमन्वेमि ॥

प्रत्युष्टमिति प्रतिऽउष्टम्। रक्षः। प्रत्युष्टा इति प्रतिऽउष्टाः। अरातयः। निष्टप्तम्। निस्तप्तमिति। निःऽतप्तम्। रक्षः। निष्टप्ताः। निस्तप्ता इति निःऽतप्ताः। अरातयः। उरु। अन्तरिक्षम्। अनुऽएमि॥७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- আমার উচিত যে, পুরুষকার সহ (রক্ষঃ) দুষ্ট গুণ এবং দুষ্ট স্বভাবযুক্ত মনুষ্যকে (প্রত্যুষ্টম্) নিশ্চয়পূর্বক নির্মূল করি তথা (অরাতয়ঃ) যে রাতি অর্থাৎ দানাদি ধর্মরহিত দয়াহীন দুষ্ট শত্রুগুলি আছে তাহাদের (প্রত্যুষ্টাঃ) প্রত্যক্ষ নির্মূল (রক্ষঃ) অথবা দুষ্ট স্বভাব দুষ্টগুণ বিদ্যাবিরোধী স্বার্থবান্ মনুষ্য এবং (নিষ্টপ্তম্, অরাতয়ঃ) ছলযুক্ত হইয়া বিদ্যা গ্রহণ অথবা দানরহিত দুষ্ট প্রাণীদিগকে (নিষ্টপ্তাঃ) নিরন্তর সন্তাপিত করি । এই প্রকার করিয়া (অন্তরিক্ষম্) সুখসিদ্ধ করিবার উত্তম স্থান এবং অপার সুখ (অন্বেমি) প্রাপ্ত হই ।
Essence
ভাবার্থঃ- ঈশ্বর আজ্ঞা প্রদান করেন যে, সকল মনুষ্যের দুষ্ট স্বভাব পরিত্যাগ করিয়া বিদ্যা ও ধর্মের উপদেশ দ্বারা অন্যকেও দুষ্টতাদি অধর্মের ব্যবহার হইতে পৃথক করা কর্ত্তব্য এবং তাহাদিগকে বহু প্রকার জ্ঞান ও সুখ প্রদান করিয়া সব মনুষ্যাদি প্রাণিদিগকে বিদ্যা, ধর্ম, পুরুষকার এবং নানা প্রকার সুখের দ্বারা যুক্ত করিতে থাকিবে ॥ ৭ ॥
Subject
সর্বৈর্দুষ্টগুণানাং দুষ্টমনুষ্যাণাং চ নিষেধঃ কর্ত্তব্য ইত্যুপদিশ্যতে ॥ সব মনুষ্যদিগের উচিত যে, দুষ্ট গুণ ও দুষ্ট স্বভাব যুক্ত মনুষ্যদিগকে নিষেধ করিবে এই কথার উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
প্রত্যু॑ষ্ট॒ꣳ রক্ষঃ॒ প্রত্যু॑ষ্টা॒ऽ অরা॑তয়ো॒ নিষ্ট॑প্ত॒ꣳ রক্ষো॒ নিষ্ট॑প্তা॒ऽ অরা॑তয়ঃ । উ॒র্ব᳕ন্তরি॑ক্ষ॒মন্বে॑মি ॥ ৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
প্রত্যুষ্টমিত্যস্য ঋষিঃ স এব । য়জ্ঞো দেবতা । প্রাজাপত্যা জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥