Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 5

31 Mantra
1/5
Devata- अग्निर्देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- आर्ची त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अग्ने॑ व्रतपते व्र॒तं च॑रिष्यामि॒ तच्छ॑केयं॒ तन्मे॑ राध्यताम्।इ॒दम॒हमनृ॑तात् स॒त्यमुपै॑मि॥५॥

अग्ने॑। व्र॒त॒प॒त॒ इति॑ व्रतऽपते। व्र॒तं। च॒रि॒ष्या॒मि॒। तत्। श॒के॒यं॒। तत्। मे॒। रा॒ध्यता॒म्। इ॒दं। अ॒हं। अनृ॑तात्। स॒त्यं। उप॑ ए॒मि॒ ॥५॥

Mantra without Swara
अग्ने व्रतपते व्रतं चरिष्यामि तच्छकेयं तन्मे राध्यताम् । इदमहमनृतात्सत्यमुपैमि ॥

अग्ने। व्रतपत इति व्रतऽपते। व्रतं। चरिष्यामि। तत्। शकेयं। तत्। मे। राध्यताम्। इदं। अहं। अनृतात्। सत्यं। उप एमि॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ব্রতপতে) সত্যভাষণাদি ধর্ম পালনকারী এবং (অগ্নে) সত্য উপদেশকারী পরমেশ্বর! আমি (অনৃতাৎ) যাহা মিথ্যা হইতে পৃথক (সত্যম্) বেদবিদ্যা, প্রত্যক্ষাদি প্রমাণ, সৃষ্টিক্রম, বিদ্বান্দিগের সঙ্গ, শ্রেষ্ঠ বিচার তথা আত্মার শুদ্ধি ইত্যাদি প্রকারে যাহা নির্ভ্রম, সর্বহিত, তত্ত্ব অর্থাৎ সিদ্ধান্তের প্রকাশক হইতে সিদ্ধ হইয়াছে, সম্যক্ প্রকার পরীক্ষা কৃত (ব্রতম্) সত্য বলা, সত্য মানা এবং সত্য করা, তাহার অনুষ্ঠান অর্থাৎ নিয়ম দ্বারা গ্রহণ করার অথবা জানার এবং তাহার প্রাপ্তির ইচ্ছা করি, (মে) আমার (তৎ) সেই সত্য ব্রত কে আপনি (রাধ্যতাম্) সম্যক্ প্রকারে সিদ্ধ করুন যাহাতে আমি উক্ত সত্য ব্রতের নিয়ম পালন করিতে (শকেয়ম) সক্ষম হই এবং আমি (ইদম্) এই প্রত্যক্ষ সত্য ব্রতের আচরণের নিয়ম (চরিষ্যামি) পালন করিব ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ- পরমেশ্বর সব মনুষ্যদিগকে নিয়ম পূর্বক সেবনীয় ধর্মের উপদেশ করিয়াছেন যাহা ন্যায়যুক্ত পরীক্ষা কৃত সত্য লক্ষণগুলি দ্বারা প্রসিদ্ধ এবং সকলের হিতকারী তথা ইহলোক অর্থাৎ সাংসারিক এবং পরলোক অর্থাৎ মোক্ষসুখের হেতু । এই সব আচরণ করিবার যোগ্য এবং তাহার বিরুদ্ধ যাকে অধর্ম বলা হয় তাহা কাহারও পক্ষে গ্রহণীয় কখনও হইতে পারে না কেননা সর্বত্র তাহার ত্যাগ করিতে হইবে । এই প্রকার আমাদিগেরও প্রতিজ্ঞা করা উচিত যে, হে পরমেশ্বর । আমরা বেদে আপনার দ্বারা প্রকাশিত সত্য ধর্মের গ্রহণ করি তথা হে পরমাত্মন্ । আপনি আমাদের উপর এমন কৃপা করুন যাহাতে আমরা উক্ত সত্য ধর্মের পালন করিয়া অর্থ, কামও মোক্ষরূপ ফলকে সুগমতা পূর্বক প্রাপ্ত হইতে পারি । যেমন সত্যব্রত পালন করায় আপনি ব্রতপতি, সেইরূপেই আমরাও আপনার কৃপা ও নিজস্ব পুরুষকার দ্বারা যথাশক্তি সত্যব্রতের পালক হই তথা ধর্ম করিবার ইচ্ছায় নিজের সৎকর্ম দ্বারা সব সুখ প্রাপ্ত হইয়া সর্ব প্রাণিসকলকে সুখ প্রদান করি – এমন ইচ্ছা সব মনুষ্যদিগকে করা উচিত ॥ শতপথ ব্রাহ্মণের মধ্যে মন্ত্রের ব্যাখ্যায় বলা হইয়াছে যে, মনুষ্যের আচরণ দুই প্রকারের হইয়া থাকে – এক সত্য, দ্বিতীয় মিথ্যা । অর্থাৎ যে পুরুষ বাণী, মন ও শরীর দ্বারা সত্য আচরণ করে তাহাকে দেব বলা হয় এবং যে মিথ্যার আচরণ করে তাহাকে অসুর, রাক্ষসাদি নামে অভিহিত করা হইয়া থাকে ॥ ৫ ॥
Subject
কিংচ তদ্বাচো ব্রতমিত্যুপদিশ্যতে ॥ উক্ত বাণীর ব্রত কী এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে —
Mantra (Bengali)
অগ্নে॑ ব্রতপতে ব্র॒তং চ॑রিষ্যামি॒ তচ্ছ॑কেয়ং॒ তন্মে॑ রাধ্যতাম্ । ই॒দম॒হমনৃ॑তাৎস॒ত্যমুপৈ॑মি ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে ব্রতপত ইত্যস্য ঋষিঃ স এব । অগ্নির্দেবতা । আর্চীত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥