Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 4

31 Mantra
1/4
Devata- विष्णुर्देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
सा वि॒श्वायुः॒ सा वि॒श्वक॑र्मा॒ सा वि॒श्वधा॑याः। इन्द्र॑स्य त्वा भा॒गꣳ सोमे॒नात॑नच्मि॒ विष्णो॑ ह॒व्यꣳर॑क्ष॥४॥

सा। वि॒श्वायु॒रिति॑ वि॒श्वऽआ॑युः। सा। वि॒श्वक॒र्मेति॑ वि॒श्वऽक॑र्मा। सा। विश्वधा॑या॒ इति॑ वि॒श्वऽधा॑याः। इन्द्र॑स्य। त्वा॒। भा॒गं। सोमे॑न। आ। त॒न॒च्मि॒। विष्णो॒ इति॒ वि॒ष्णो॑। ह॒व्यं। र॒क्ष॒ ॥४॥

Mantra without Swara
सा विश्वायुः सा विश्वकर्मा सा विश्वधायाः । इन्द्रस्य त्वा भागँ सोमेना तनच्मि विष्णो हव्यँ रक्ष ॥

सा। विश्वायुरिति विश्वऽआयुः। सा। विश्वकर्मेति विश्वऽकर्मा। सा। विश्वधाया इति विश्वऽधायाः। इन्द्रस्य। त्वा। भागं। सोमेन। आ। तनच्मि। विष्णो इति विष्णो। हव्यं। रक्ष॥४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (বিষ্ণো) ব্যাপক ঈশ্বর ! আপনি যে বাণী ধারণ করেন (সা) উহা (বিশ্বায়ুঃ) পূর্ণ আয়ু প্রদাত্রী (সা) উহা (বিশ্বকর্মা) দ্বারা সম্পূর্ণ ক্রিয়াকান্ড সিদ্ধ হয় এবং (সা) উহা (বিশ্বধায়াঃ) সব জগৎকে বিদ্যা ও গুণ দ্বারা ধারণ করে । পূর্ব মন্ত্রে যে প্রশ্ন করা হইয়াছে তাহার উত্তরে এখানে তিন প্রকার বাণী গ্রহণ করা উচিত । ইহা দ্বারা আমি (ইন্দ্রস্য) পরমেশ্বরের (ভাগম্) সেবনীয় যজ্ঞকে (সোমেন) বিদ্যা দ্বারা সিদ্ধকৃত রস অথবা আনন্দ দ্বারা (আ তনচ্মি) স্বীয় হৃদয়ে দৃঢ় করি তথা হে পরমেশ্বর ! (হব্যম্) পূর্বোক্ত যজ্ঞ সম্পর্কীয় নেওয়ার – দেওয়ার যোগ্য দ্রব্য বা বিজ্ঞানের (রক্ষ) নিরন্তর রক্ষা করুন ॥ ৪ ॥
Essence
ভাবার্থঃ- তিন প্রকার বাণী হইয়া থাকে অর্থাৎ প্রথম যাহা ব্রহ্মচর্য্যে পূর্ণ বিদ্যা পাঠ বা পূর্ণ আয়ু প্রাপ্ত হেতু সেবন করা হয় । দ্বিতীয় যাহা গৃহাশ্রমে অনেক ক্রিয়া বা প্রচেষ্টা দ্বারা সুখ প্রদানকারী বিস্তারপূর্বক প্রকাশ করা হয় এবং তৃতীয় যাহা এই সংসারে সব মনুষ্যদিগের শরীর ও আত্মার সুখবৃদ্ধি অথবা ঈশ্বরাদি পদার্থ সকলের বিজ্ঞান প্রদাতা বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমে বিদ্বান্দিগের দ্বারা উপদেশ দেওয়া হয় । এই তিন প্রকার বাণী ছাড়া কাহারও সব সুখ প্রাপ্ত হইতে পারে না কেননা ইহা দ্বারা পূর্বোক্ত যজ্ঞ তথা ব্যাপক ঈশ্বরের স্তুতি, প্রার্থনা এবং উপাসনা করা উচিত । ঈশ্বরের আজ্ঞা এই – যে নিয়ম দ্বারা কৃত যজ্ঞ সংসারে রক্ষার হেতু এবং প্রেম, সত্যভাব দ্বারা প্রার্থিত ঈশ্বর বিদ্বান্দিগের সর্বদা রক্ষা করেন তিনিই সকলের অধ্যক্ষ কিন্তু যাঁহারা ক্রিয়া-কুশল, ধার্মিক, পরোপকারী মনুষ্য আছেন তাঁহারাই ঈশ্বর ও ধর্ম জানিয়া মোক্ষ ও সম্যক্ ক্রিয়া সাধনগুলির দ্বারা ইহলোক ও পরলোকের সুখ প্রাপ্ত হইয়া থাকেন ॥ ৪ ॥
Subject
অত্র ত্রিবিধস্য প্রশ্নস্য ত্রীণ্যুত্তরাণ্যুপদিশ্যন্তে ॥ যে পূর্বোক্ত মন্ত্রে তিন প্রশ্ন বলা হইয়াছে তাহাদের উত্তর পরবর্ত্তী মন্ত্রে ক্রম পূর্বক প্রকাশিত করা হইয়াছে ।
Mantra (Bengali)
সা বি॒শ্বায়ুঃ॒ সা বি॒শ্বক॑র্মা॒ সা বি॒শ্বধা॑য়াঃ । ইন্দ্র॑স্য ত্বা ভা॒গꣳ সোমে॒নাऽऽ ত॑নচ্মি॒ বিষ্ণো॑ হ॒ব্যꣳ র॑ক্ষ ॥ ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সা বিশ্বায়ুরিত্যস্য ঋষিঃ স এব । বিষ্ণুর্দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥