Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 31

31 Mantra
1/31
Devata- यज्ञो देवता सर्वस्य Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- जगती अनुष्टुप्, Swara- निषादः
Mantra with Swara
स॒वि॒तुस्त्वा॑ प्रस॒वऽउत्पु॑ना॒म्यच्छि॑द्रेण प॒वित्रेण॒ सूर्य्य॑स्य र॒श्मिभिः॑। स॒वि॒तुर्वः॑ प्र॒स॒वऽउत्पु॑ना॒म्यच्छि॑द्रेण प॒वित्रे॑ण॒ सूर्य्य॑स्य र॒श्मिभिः॑। तेजो॑ऽसि शु॒क्रम॑स्य॒मृत॑मसि॒ धाम॒ नामा॑सि प्रि॒यं दे॒वाना॒मना॑धृष्टं देव॒यज॑नमसि॥३१॥

स॒वि॒तुः त्वा॒। प्र॒स॒व इति॑ प्रऽस॒वे। उत्। पु॒ना॒मि॒। अच्छि॑द्रेण। प॒वित्रे॑ण। सूर्य्य॑स्य। र॒श्मिभि॒रिति॑ र॒श्मिऽभिः॑। स॒वि॒तुः। वः॒। प्र॒स॒व इति॑ प्रऽस॒वे। उत्। पु॒ना॒मि॒। अच्छि॑द्रेण। प॒वित्रे॑ण। सूर्य्य॑स्य। र॒श्मिभि॒रिति॑ र॒श्मिभिः॑। ते॑जः। अ॒सि॒। शु॒क्रम्। अ॒सि॒। अ॒मृत॑म्। अ॒सि॒। धाम॑। नाम॑। अ॒सि॒। प्रि॒यम्। दे॒वाना॑म्। अना॑धृष्टम्। दे॒व॒यज॑न॒मिति॑ देव॒ऽयजन॑म्। अ॒सि॒ ॥३१॥

Mantra without Swara
सवितुस्त्वा प्रसवऽउत्पुनाम्यच्छिद्रेण पवित्रेण सूर्यस्य रश्मिभिः । सवितुर्वः प्रसवऽउत्पुनाम्यच्छिद्रेण पवित्रेण सूर्यस्य रश्मिभिः । तेजोसि शुक्रमस्यमृतमसि धाम नामासि प्रियन्देवानामनाधृष्टन्देवयजनमसि ॥

सवितुः त्वा। प्रसव इति प्रऽसवे। उत्। पुनामि। अच्छिद्रेण। पवित्रेण। सूर्य्यस्य। रश्मिभिरिति रश्मिऽभिः। सवितुः। वः। प्रसव इति प्रऽसवे। उत्। पुनामि। अच्छिद्रेण। पवित्रेण। सूर्य्यस्य। रश्मिभिरिति रश्मिभिः। तेजः। असि। शुक्रम्। असि। अमृतम्। असि। धाम। नाम। असि। प्रियम्। देवानाम्। अनाधृष्टम्। देवयजनमिति देवऽयजनम्। असि॥३१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে যজ্ঞ (সবিতুঃ) পরমেশ্বরের (প্রসবে) উৎপন্ন কৃত সংসারে (অচ্ছিদ্রেণ) নিরন্তর (পবিত্রেণ) পবিত্র তথা (সূর্য়্যস্য) প্রকাশময় সূর্য্যের (রশ্মিভিঃ) কিরণদিগের সহিত মিলিত হইয়া সব পদার্থকে শুদ্ধ করে । (ত্বা) সেই যজ্ঞ বা যজ্ঞকর্তা কে আমি (উৎপুনামি) উৎকৃষ্টতা সহ পবিত্র করি । এই প্রকার (সবিতু) পরমেশ্বরের (প্রসবে) উৎপন্ন কৃত সংসারে (অচ্ছিদ্রেণ) নিরন্তর (পবিত্রেণ) শুদ্ধিকারক (সূর্য়্যস্য) যাহা ঐশ্বর্য্য হেতুর প্রেরক প্রাণের (রশ্মিভিঃ) তাৎপর্য্য প্রকাশকারী গুণ উহা দ্বারা (নঃ) তোমাদিগকে তথা প্রত্যক্ষ পদার্থগুলিকে যজ্ঞ করিয়া (উৎপুনামি) পবিত্র করি । হে ব্রহ্মণ ! যে কারণে আপনি (তেজোঽসি) স্বয়ং প্রকাশবান্ (শুক্রমসি) শুক্র (অমৃতমসি) নাশরহিত (ধামাসি) সব পদার্থের আধার (নামাসি) বন্দনা করিবার যোগ্য (দেবানাম্) বিদ্বান্দিগের (প্রিয়ম্) প্রীতিকারক (অনাধৃষ্টম্) তথা কাহারও ভয়ে ভীত না হওয়ার যোগ্য অথবা (দেবয়জনমসি) বিদ্বান্দিগের পূজা করিবার যোগ্য । ইহাতে আমি (ত্বা) আপনারই আশ্রয় করি ॥ ইহা এই মন্ত্রের প্রথম অর্থ হইল ॥ যে কারণে এই যজ্ঞ (তেজো সি) প্রকাশ ও (শুক্রমসি) শুদ্ধির হেতু (অমৃতমসি) মোক্ষ সুখ প্রদান করিবার তথা (ধামাসি) সব অন্নাদি পদার্থ সকলের পুষ্টি করিবার অথবা (নামাসি) জলের হেতু (দেবানম্) শ্রেষ্ঠ গুণ সকলের (প্রিয়ম্) প্রীতি করাইবার তথা (অনাধৃষ্টম্) কাহাকেও খন্ডন করিবার যোগ্য নহে অর্থাৎ অত্যন্ত উৎকৃষ্ট এবং (দেবয়জনম্) বিদ্বান্দিগের পরমেশ্বর পূজনকারী (অসি) হয়েন, এই কারণে এই যজ্ঞ দ্বারা আমি (সবিতুঃ) জগদীশ্বরের (প্রসবে) উৎপন্ন কৃত সংসারে (অচ্ছিদ্রেণ) নিরন্তর (পবিত্রেণ) অতি শুদ্ধ যজ্ঞ বা (সূর্য়্যস্য) ঐশ্বর্য্য উৎপন্নকারী পরমেশ্বরের গুণ অথবা ঐশ্বর্য্য উৎপন্নকারী সূর্য্যের (রশ্মিভিঃ) বিজ্ঞানাদি প্রকাশ বা কিরণ দ্বারা (বঃ) তোমাদিগকে বা প্রত্যক্ষ পদার্থ সকলকে পবিত্র করি ॥ ইহা দ্বিতীয় অর্থ হইল ।
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । পরমেশ্বর যজ্ঞ বিদ্যার ফল জানাইয়া থাকেন যে, যাহা তোমাদের দ্বারা অনুষ্ঠিত যজ্ঞ উহা সূর্য্য কিরণ সহ থাকিয়া স্বীয় নিরন্তর শুদ্ধ গুণ দ্বারা সব পদার্থগুলিকে পবিত্র করে তথা উহা তাহার দ্বারা সব পদার্থগুলিকে সূর্য্যের কিরণ দ্বারা তেজবান শুদ্ধ উত্তম রস যুক্ত সুখকারক প্রসন্নতার হেতু দৃঢ় এবং যজ্ঞ করাইবার পদার্থগুলিকে উৎপন্ন করিয়া তাহাদের ভোজন, বস্ত্র দ্বারা শরীরের পুষ্টি, বুদ্ধি ও বলাদি শুদ্ধ গুণগুলিকে সম্পাদন করিয়া সব জীবকে সুখ প্রদান করে ॥ ৩১ ॥ ঈশ্বর এই অধ্যায়ে মনুষ্যদিগকে শুদ্ধ কর্মের অনুষ্ঠান দোষ এবং শত্রুদের নিবৃত্তি, যজ্ঞক্রিয়ার ফল জানিবার, ভাল মতো পুরুষার্থ করিবার, বিদ্যা বিস্তার করিবার, ধর্মানুকূল প্রজা পালন করিবার, ধর্মের অনুষ্ঠানে নির্ভয়তাপূর্বক স্থির হইবার, সকলের সহিত মিত্রতা সহ ব্যবহার করিবার, বেদ হইতে সব বিদ্যা গ্রহণ করিবার এবং করাইবার জন্য শুদ্ধি তথা পরোপকার হেতু প্রচেষ্টা করিবার আজ্ঞা প্রদান করিয়াছেন সুতরাং ইহা সব মনুষ্যদিগের অনুষ্ঠান করিবার যোগ্য ॥ ইতি শ্রীমৎপরিব্রাজকাচার্য়েণ শ্রীয়ুত মহাবিদুষাং বিরজানন্দ সরস্বতী স্বামিনাংশিষ্যেণ দয়ানন্দসরস্বতী স্বামিনা বিরচিতে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতেসুপ্রমানয়ুক্তে য়জুর্বেদ ভাষ্যে প্রথমোऽধ্যায়ঃ পূর্ত্তিমগাৎ ॥
Subject
সঃ য়জ্ঞঃ কথং পবিত্রীকরোতীত্যুপদিশ্যতে ॥ উক্ত যজ্ঞ কীভাবে পবিত্র হয় উহা পরবর্ত্তী মন্ত্রে উপদেশ করা হইয়াছে ।
Mantra (Bengali)
স॒বি॒তুস্ত্বা॑ প্রস॒বऽ উৎপু॑না॒ম্যচ্ছি॑দ্রেণ প॒বিত্রে॑ণ॒ সূর্য়॑স্য র॒শ্মিভিঃ॑ । স॒বি॒তুর্বঃ॑ প্রস॒বऽ উৎপু॑না॒ম্যচ্ছি॑দ্রেণ প॒বিত্রে॑ণ॒ সূর্য়॑স্য র॒শ্মিভিঃ॑ । তেজো॑ऽসি শু॒ক্রম॑স্য॒মৃত॑মসি॒ ধাম॒ নামা॑সি প্রি॒য়ং দে॒বানা॒মনা॑ধৃষ্টং দেব॒য়জ॑নমসি ॥ ৩১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সবিতুস্ত্বেত্যস্য ঋষিঃ স এব । য়জ্ঞো দেবতা সর্বস্য । পূর্বার্দ্ধে জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ । তেজোऽসীত্যস্যাऽনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥