Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 30

31 Mantra
1/30
Devata- यज्ञो देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- निचृत् जगती, Swara- निषादः
Mantra with Swara
अदि॑त्यै॒ रास्ना॑सि॒ विष्णो॑र्वे॒ष्पोस्यू॒र्ज्जे त्वाऽद॑ब्धेन॒ त्वा॒ चक्षु॒षाव॑पश्यामि। अ॒ग्नेर्जि॒ह्वासि॑ सु॒हूर्दे॒वेभ्यो॒ धाम्ने॑ धाम्ने मे भव॒ यजु॑षे यजुषे॥३०॥

अदि॑त्यै। रास्ना॑। अ॒सि॒। विष्णोः॑। वे॒ष्पः। अ॒सि॒। ऊ॒र्ज्जे। त्वा॒। अद॑ब्धेन। त्वा॒। चक्षु॑षा। अव॑। प॒श्या॒मि॒। अ॒ग्नेः। जि॒ह्वा। अ॒सि॒। सु॒हूरिति सु॒ऽहूः॑। दे॒वेभ्यः॑। धाम्ने॑। धाम्न॒ऽइति॒ धाम्ने॑ धाम्ने। मे॒। भ॒व॒। यजु॑षे यजुष॒ऽइति॒ यजु॑षे यजुषे ॥३०॥

Mantra without Swara
अदित्यै रास्नासि विष्णोर्वेष्पोस्यूर्जे त्वादब्धेन त्वा चक्षुषावपश्यामि । अग्नेर्जिह्वासि सुहूर्देवेभ्यो धाम्नेधाम्ने मे भव यजुषेयजुषे ॥

अदित्यै। रास्ना। असि। विष्णोः। वेष्पः। असि। ऊर्ज्जे। त्वा। अदब्धेन। त्वा। चक्षुषा। अव। पश्यामि। अग्नेः। जिह्वा। असि। सुहूरिति सुऽहूः। देवेभ्यः। धाम्ने। धाम्नऽइति धाम्ने धाम्ने। मे। भव। यजुषे यजुषऽइति यजुषे यजुषे॥३०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে জগদীশ্বর । আপনি (অদিত্যৈ) পৃথিবীর (রাস্না) রসাদি পদার্থ সকলের উৎপন্নকারী (অসি) হয়েন (বিষ্ণো) ব্যাপক (বেষ্পঃ) পৃথিবী ইত্যাদি সব পদার্থে প্রবর্ত্তমান ও (অসি) আছেন তথা (অগ্নেঃ) ভৌতিক অগ্নির (জিহ্বা) জিহ্বারূপ (অসি) হয়েন অথবা (দেবেভ্যঃ) বিদ্বান্দিগের জন্য (ধাম্নে ধাম্নে) যাহাতে সেই সব বিদ্বান্ সুখরূপ পদার্থগুলি প্রাপ্ত হয়েন যাহা তিনটি ধাম অর্থাৎ স্থান, নাম ও জন্ম সেই সব ধর্মের প্রাপ্তির তথা (য়জুষে য়জুষে) যজুর্বেদের মন্ত্র-মন্ত্রের তাৎপর্য্য প্রকাশিত হওয়ার জন্য (সূহ্ব) যাহা শ্রেষ্ঠতাপূর্বক স্তুতি করিবার যোগ্য এই প্রকার (ত্বা) আপনাকে আমি (অদব্ধেন) প্রেমসুখযুক্ত (চক্ষুষা) বিজ্ঞান দ্বারা (উর্জ্জে) পরাক্রম (অদিত্যৈ) পৃথিবী তথা (দেবেভ্যঃ) শ্রেষ্ঠ গুণ সকল বা (ধাম্নে ধাম্নে) স্থান, নাম ও জন্মাদি পদার্থ সকলের প্রাপ্তি তথা (য়জুষে য়জুষে) যজুর্বেদের মন্ত্র-মন্ত্রের তাৎপর্য্য জানিবার জন্য (ত্বা) আপনাকে (অবপশ্যামি) জ্ঞান রূপী নেত্র দ্বারা দর্শন করি, আপনিও কৃপা করিয়া (মে) আমাকে বিদিত ও আমার পূজন প্রাপ্ত (ভব) হউন । ইহা এই মন্ত্রের প্রথম অর্থ হইল ॥ এখন দ্বিতীয় বলা হইতেছে ॥ যে কারণে এই যজ্ঞ (অদিত্যৈ) অন্তরিক্ষের সম্পর্কযুক্ত (রাস্না) রসাদি পদার্থের ক্রিয়ার কারণ (অমি) হয় (বিষ্ণোঃ) যজ্ঞসম্পর্কীয় কার্য্যের (বেষ্পঃ) ব্যাপক, (অগ্নেঃ) ভৌতিক অগ্নির (জিহ্বা) জিহ্বারূপ, (দেবেভ্যঃ) তথা দিব্যগুণ (ধাম্নে ধাম্নে) কীর্ত্তি, স্থান ও জন্ম ইহাদের প্রাপ্তি অথবা (মে) আমার জন্য (য়জুষে য়জুষে) যজুর্বেদের মন্ত্র-মন্ত্রের তাৎপর্য্য জানিবার জন্য (সুহূঃ) সম্যক্ প্রকার প্রশংসা করিবার যোগ্য (ভব) হয় । এই কারণে (ত্বা) সেই যজ্ঞকে আমি (অদব্ধেন) সুখপূর্বক (চক্ষুষা) প্রত্যক্ষ প্রমাণ সহ নেত্র দ্বারা (অবপশ্যামি) দর্শন করি তথা (ত্বা) উহাকে (অদিত্যৈ) পৃথিবী ইত্যাদি পদার্থ (দেবেভ্যঃ) উত্তমোত্তম গুণ (উর্জ) পরাক্রম (ধাম্নে ধাম্নে) স্থানে-স্থানে তথা (য়জুষে য়জুষে) যজুর্বেদের মন্ত্র-মন্ত্র দ্বারা হিত হওয়ার জন্য (অবপশ্যামি) ক্রিয়ার কুশলতা পূর্বক দর্শন করি ॥ ৩০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । সব মনুষ্যদিগকে যেমন এই জগদীশ্বর বস্তু-বস্তুতে স্থিত তথা বেদের মন্ত্রে মন্ত্রে প্রতিপাদিত এবং সেবা করিবার যোগ্য সেইরূপই এই যজ্ঞ বেদের প্রতি মন্ত্রে ভাল প্রকার সিদ্ধ, প্রতিপাদিত, বিদ্বান্দিগের দ্বারা সেবিত, সব প্রাণিদিগের জন্য প্রতি পদার্থে পরাক্রম ও বল পৌঁছাইবার যোগ্য হয় ॥ ৩০ ॥
Subject
পুনঃ স য়জ্ঞঃ কীদৃশঃ কিং ফলো ভবতীত্যুপদিশ্যতে ॥ পুনরায় উক্ত যজ্ঞ কী প্রকারের এবং কী ফল দান করে, উহা পরবর্ত্তী মন্ত্রে প্রকাশিত করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অদি॑ত্যৈ॒ রাস্না॑সি॒ বিষ্ণো॑র্বে॒ষ্পো᳖ऽসূ্য॒র্জে ত্বাऽদ॑ব্ধেন ত্বা॒ চক্ষু॒ষাব॑ পশ্যামি । অ॒গ্নের্জি॒হ্বাসি॑ সু॒হূর্দে॒বেভ্যো॒ ধাম্নে॑ধাম্নে মে ভব॒ য়জু॑ষে য়জুষে ॥ ৩০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অদিত্যা ইত্যস্য ঋষিঃ স এব । য়জ্ঞো দেবতা । নিচৃজ্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥