Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 3

31 Mantra
1/3
Devata- सविता देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- भुरिक् जगती, Swara- निषादः
Mantra with Swara
वसोः॑ प॒वित्र॑मसि श॒तधा॑रं॒ वसोः॑ प॒वित्र॑मसि स॒हस्र॑धारम्। दे॒वस्त्वा॑ सवि॒ता पु॑नातु॒ वसोः॑ प॒वित्रे॑ण श॒तधा॑रेण सु॒प्वा काम॑धुक्षः॥३॥

वसोः॑। प॒वित्र॑म्। अ॒सि॒। श॒तधा॑र॒मिति॑ श॒तऽधा॑रम्। वसोः॑। प॒वित्र॑म्। अ॒सि॒। स॒हस्र॑धार॒मिति॑ स॒हस्र॑ऽधारम्। दे॒वः। त्वाः॒। स॒वि॒ता। पु॒ना॒तु॒। वसोः॑। प॒वित्रे॑ण। श॒तधा॑रे॒णेति॑ श॒तऽधा॑रेण। सु॒प्वेति॑ सु॒ऽप्वा᳕। काम्। अ॒धु॒क्षः॒ ॥३॥

Mantra without Swara
वसोः पवित्रमसि शतधारं वसोः पवित्रमसि सहस्रधारम् । देवस्त्वा सविता पुनातु वसोः पवित्रेण शतधारेण सुप्वा कामधुक्षः ॥

वसोः। पवित्रं। असि। शतधारमिति शतऽधारम्। वसोः। पवित्रं। असि। सहस्रधारमिति सहस्रऽधारम्। देवः। त्वाः। सविता। पुनातु। वसोः। पवित्रेण। शतधारेणेति शतऽधारेण। सुप्वेति सुऽप्वा। काम्। अधुक्षः॥३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে (বসোঃ) যজ্ঞ (শতধারম্) অসংখ্য বিশ্বের ধারণকারী ও (পবিত্রম্) শুদ্ধিকারী কর্ম এবং যে (বসোঃ) যজ্ঞ (সহস্রধারম্) অনেক প্রকারের ব্রহ্মাণ্ড ধারণকারী এবং (পবিত্রম্) শুদ্ধির নিমিত্ত সুখ প্রদাতা । (ত্বা) সেই যজ্ঞকে (দেবঃ) স্বয়ং প্রকাশস্বরূপ (সবিতা) বসু ইত্যাদি তেত্রিশ দেবতা সকলের উৎপন্নকারী পরমেশ্বর (পুনাতু) পবিত্র করুন । হে জগদীশ্বর ! আপনি আমাদিগের দ্বারা সেবিত (বসোঃ) যজ্ঞ, সেই (পবিত্রেণ) শুদ্ধির নিমিত্ত বেদ-বিজ্ঞান (শতধারেণ) বহু বিদ্যার ধারণকারিণী বেদ এবং (সুপ্বা) সম্যক্ প্রকার পবিত্রকারী যজ্ঞ দ্বারা আমাদিগকে পবিত্র করুন । হে বিদ্বান্ পুরুষ অথবা জিজ্ঞাসু মনুষ্য! তুমি (কাম্) বেদের শ্রেষ্ঠ বাণীর মধ্য হইতে কোন্ কোন্ বাণীর অভিপ্রায়কে (অধুক্ষঃ) স্বীয় মনে পূর্ণ করিতে অর্থাৎ জানিতে চাও ॥ ৩ ॥
Essence
ভাবার্থঃ- যে সব মনুষ্য পূর্বোক্ত যজ্ঞের সেবন করিয়া পবিত্র হয় তাঁহাদিগকেই জগদীশ্বর বহু জ্ঞান প্রদান করিয়া অনেক সুখ দিয়া থাকেন । যাঁহারা এমন ক্রিয়া করিয়া থাকেন অথবা পরোপকারী হয়েন তাঁহারাই সুখ প্রাপ্ত করিয়া থাকেন, আলস্যকারী ব্যক্তি কখনও নহে । এই মন্ত্রে (কামধুক্ষঃ) এই পদ দ্বারা বাণী সম্পর্কে প্রশ্ন করা হইয়াছে ।
Subject
পুনঃ স কীদৃশ ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় উক্ত যজ্ঞ কীরূপ সুখ প্রদান করে, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
বসোঃ॑ প॒বিত্র॑মসি শ॒তধা॑রং॒ বসোঃ॑ প॒বিত্র॑মসি স॒হস্র॑ধারম্ । দে॒বস্ত্বা॑ সবি॒তা পু॑নাতু॒ বসোঃ॑ প॒বিত্রে॑ণ শ॒তধা॑রেণ সু॒প্বা᳕ কাম॑ধুক্ষঃ ॥ ৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বসোঃ পবিত্রমিত্যস্য ঋষিঃ স এব । সবিতা দেবতা । ভুরিগ্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥