Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 28

31 Mantra
1/28
Devata- यज्ञो देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- विराट् ब्राह्मी पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
पु॒रा क्रू॒रस्य॑ वि॒सृपो॑ विरप्शिन्नुदा॒दाय॑ पृथि॒वीं जी॒वदा॑नुम्। यामैर॑यँश्च॒न्द्रम॑सि स्व॒धाभि॒स्तामु॒ धीरा॑सोऽअनु॒दिश्य॑ यजन्ते।

पु॒रा। क्रूरस्य॑। वि॒सृप॒ इति वि॒ऽसृपः॑। वि॒र॒प्शि॒न्निति॑ विऽरप्शिन्। उ॒दा॒दायेत्यु॑त्ऽआ॒दाय॑। पृ॒थि॒वीम्। जी॒वदा॑नु॒मिति॑ जी॒वऽदा॑नुम्। याम्। ऐर॑यन्। च॒न्द्रम॑सि। स्व॒धाभिः॑। ताम्। ऊँ॒ इत्यूँ॑। धीरा॑सः। अ॒नु॒दिश्येत्य॑नु॒ऽदिश्य॑। य॒ज॒न्ते॒। प्रोक्ष॑णी॒रिति॑ प्र॒ऽउक्ष॑णीः। आ। सा॒द॒य॒। द्वि॒ष॒तः। व॒धः अ॒सि॒ ॥२८॥

Mantra without Swara
पुरा क्रूरस्य विसृपो विरप्शिन्नुदादाय पृथिवीञ्जीवदानुम् । यामैरयँश्चन्द्रमसि स्वधाभिस्तामु धीरासोऽअनुदिश्य यजन्ते । प्रोक्षणीरा सादय द्विषतो बधो सि ॥

पुरा। क्रूरस्य। विसृप इति विऽसृपः। विरप्शिन्निति विऽरप्शिन्। उदादायेत्युत्ऽआदाय। पृथिवीम्। जीवदानुमिति जीवऽदानुम्। याम्। ऐरयन्। चन्द्रमसि। स्वधाभिः। ताम्। ऊँ इत्यूँ। धीरासः। अनुदिश्येत्यनुऽदिश्य। यजन्ते। प्रोक्षणीरिति प्रऽउक्षणीः। आ। सादय। द्विषतः। वधः असि॥२८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (বিরপ্শিন) মহাশয়, মহাগুণবান্ জগদীশ্বর । আপনি (য়াম্) যে (স্বধাভিঃ) অন্নাদি পদার্থযুক্ত এবং (জীবদানুম্) প্রাণিদিগের জীবনদাতা পদার্থ তথা (পৃথিবীম্) বহু প্রজাযুক্ত পৃথিবীকে (উদাদায়) উপরে উঠাইয়া (চন্দ্রমসি) চন্দ্রলোকের সমীপে স্থাপন করিয়াছেন এই কারণে (তাম্) সেই পৃথিবীকে (ধীরাসঃ) ধীরবুদ্ধি সম্পন্ন পুুরুষ প্রাপ্ত হইয়া আপনার (অনুদিশ্য) অনুকূল চলিয়া ((য়জন্তে)) যজ্ঞের অনুষ্ঠান নিত্য করিয়া থাকেন । যেমন – (চন্দ্রমসি) আনন্দে বর্ত্তমান থাকিয়া (ধীরাসঃ) বুদ্ধিমান পুরুষ (য়াম্) যে (জীবদানুম্) জীবের হিতকারক (পৃথিবীম্) পৃথিবীর ((অনুদিশ্য)) আশ্রিত হইয়া সেনা ও শস্ত্রকে (উদাদায়) ক্রমপূর্বক লইয়া (বিসৃপঃ) যুদ্ধ করিবার পুরুষদিগের প্রভাব দেখাইবার যোগ্য এবং (ক্রূরস্য) শত্রুদের অঙ্গ বিদীর্ণকারী সংগ্রাম মধ্যে শত্রুদেরকে জিতিয়া রাজ্য (ঐরয়ন্) প্রাপ্ত হন তথা যেমন এই উক্ত প্রকারে ধীর পুরুষ (পুরা) প্রথম সময়ে প্রাপ্ত যে সব ক্রিয়াদের দ্বারা (প্রোক্ষণীঃ, উ) ভাল প্রকার পদার্থগুলিকে সিঞ্চন করিয়া তাহাদিগকে (আসাদয়) সম্পাদন করেন সেইরূপই (বিরপ্শিন) মহান্ ঐশ্বর্য্যের ইচ্ছুক পুরুষ । তুমিও উহা প্রাপ্ত হইয়া ঈশ্বর পূজন তথা পদার্থ সিদ্ধি করিবার উত্তমোত্তম ক্রিয়াগুলির সম্পাদন কর । যেমন (দ্বিষতঃ) শত্রুদিগের (বধঃ) নাশ হয় সেইরূপ কর্ম সকল করিয়া নিত্য আনন্দে বর্ত্তমান থাক ॥ ২৮ ॥
Essence
ভাবার্থঃ- যে ঈশ্বর ক্রমপূর্বক অন্তরিক্ষে পৃথিবী, পৃথিবীর সমীপ চন্দ্রলোক, চন্দ্রলোকের সমীপ পৃথিবী, একে অন্যের সমীপ নক্ষত্র লোক এবং সকলের মধ্যে অনেক সূর্য্যলোক তথা এই সকলের মধ্যে নানা প্রকার প্রজা রচনা করিয়া স্থাপন করিয়াছেন সেই পরমেশ্বর সকল মনুষ্যদিগের উপাসনা করিবার যোগ্য । যতক্ষণ মনুষ্য বল ও ক্রিয়া সকলের সহিত যুক্ত হইয়া শত্রুদেরকে জয় করেন না ততক্ষণ রাজ্য সুখ প্রাপ্ত হইতে পারেন না কেননা বিনা যুদ্ধ ও বলে শত্রু কখনও ভয় পায়না তথা বিদ্বান্গণ বিদ্যা, ন্যায় ও বিনয় বিনা যথাবৎ প্রজা পালন করিতে সক্ষম হইতে পারেন না । এই কারণে সকলকে জিতেন্দ্রিয় হইয়া উক্ত পদার্থ সম্পাদন করিয়া সকলের সুখের জন্য উত্তমোত্তম প্রচেষ্টা করা উচিত ॥ ২৮ ॥
Subject
তে দোষাঃ কথং নিবারণীয়াস্তত্র মনুষ্যৈঃ পুনঃ কিং করণীয়মিত্যুপদিশ্যতে ॥ এই দোষগুলি কীভাবে নিবারণ করা যাইবে এবং সেখানে মনুষ্যদিগকে কী করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
পু॒রা ক্রূ॒রস্য॑ বি॒সৃপো॑ বিরপ্শিন্নুদা॒দায়॑ পৃথি॒বীং জী॒বদা॑নুম্ । য়ামৈর॑য়ঁশ্চ॒ন্দ্রম॑সি স্ব॒ধাভি॒স্তামু॒ ধীরা॑সোऽঅনু॒দিশ্য॑ য়জন্তে । প্রোক্ষ॑ণী॒রা সা॑দয় দ্বিষ॒তো ব॒ধো᳖ऽসি ॥ ২৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
পুরা ক্রূরস্যেত্যস্য ঋষিঃ স এব । য়জ্ঞো দেবতা । বিরাড্ ব্রাহ্মী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥