Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 27

31 Mantra
1/27
Devata- यज्ञो देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- ब्राह्मी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
गा॒य॒त्रेण त्वा॒ छन्द॑सा॒ परि॑गृह्णामि॒ त्रैष्टु॑भेन त्वा॒ छन्द॑सा॒ परि॑गृह्णामि॒ जाग॑तेन त्वा॒ छन्द॑सा॒ परि॑गृह्णामि॒। सु॒क्ष्मा चासि॑ शि॒वा चा॑सि स्यो॒ना चासि॑ सु॒षदा॑ चा॒स्यू॑र्ज॑स्वती॒ चासि॒ पय॑स्वती च॥२७॥

गा॒य॒त्रेण॑। त्वा॒। छन्द॑सा। परि॑। गृ॒ह्णा॒मि॒। त्रैष्टु॑भेन। त्रैस्तु॑भे॒नेति॒ त्रैस्तु॑भेन। त्वा॒। छन्द॑सा। परि॑। गृ॒ह्णा॒मि॒। जाग॑तेन। त्वा॒। छन्द॑सा। परि॑। गृ॒ह्णा॒मि॒। सु॒क्ष्मा। च॒। असि॑। शि॒वा। च॒। अ॒सि॒। स्यो॒ना। च॒। असि॑। सु॒षदा॑। सु॒सदेति॑ सु॒ऽसदा॑। च॒। अ॒सि॒। ऊर्ज॑स्वती। च॒। असि॑। पय॑स्वती। च॒ ॥२७॥

Mantra without Swara
गायत्रेण त्वा छन्दसा परिगृह्णामि त्रैष्टुभेन त्वा छन्दसा परिगृह्णामि जगतेन त्वा छन्दसा परि गृह्णामि । सुक्ष्मा चासि शिवा चासि स्योना चासि सुषदा चास्यूर्जस्वती चासि पयस्वती च ॥

गायत्रेण। त्वा। छन्दसा। परि। गृह्णामि। त्रैष्टुभेन। त्रैस्तुभेनेति त्रैस्तुभेन। त्वा। छन्दसा। परि। गृह्णामि। जागतेन। त्वा। छन्दसा। परि। गृह्णामि। सुक्ष्मा। च। असि। शिवा। च। असि। स्योना। च। असि। सुषदा। सुसदेति सुऽसदा। च। असि। ऊर्जस्वती। च। असि। पयस्वती। च॥२७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে যজ্ঞের দ্বারা উত্তম পদার্থ সহ (সুক্ষ্মা) এই পৃথিবী শোভায়মান (অসি) হয় (চ) তথা উত্তমোত্তম সুখ সহ এই পৃথিবী (স্যোনা) সুখ উৎপন্ন কারক (অসি) হয় (চ) এবং যাহা হইতে উত্তমোত্তম সুখকারক ইহা (সুষদা) সুখপূর্বক স্থিতি করিবার যোগ্য হয় (চ) তথা যে উত্তম যবাদি অন্ন সহ ইহা (ঊর্জস্বতী) অন্নযুক্ত (অসি) হয় (চ) এবং যে উত্তম মধুরাদি রসযুক্ত ফলের কারণে এই পৃথিবী (পয়স্বতী) প্রশংসা করিবার যোগ্য রসযুক্তা (অসি) হয় । (ত্বা) সেই যজ্ঞকে আমি যজ্ঞবিদ্যার জ্ঞাতা মনুষ্য (গায়ত্রেণ) গায়ত্রী (ছন্দসা) যাহা চিত্ত প্রফুল্লিত করে তাহা দ্বারা (পরিগৃহ্নামি) সর্ব প্রকারে সিদ্ধ করি এবং আমি (ত্রৈপ্টুভেন) ত্রিষ্টুপ (ছন্দসা) যাহা স্বতন্ত্রতা রূপে আনন্দ প্রদাতা তাহা দ্বারা (ত্বা) পদার্থ সমূহকে (পরিগৃহ্নামি) সর্বপ্রকারে সংগ্রহ করি তথা আমি (জাগতেন) জগতী যাহা (ছন্দসা) অত্যন্ত আনন্দের প্রকাশক তাহা দ্বারা (ত্বা) সেই ভৌতিক অগ্নিকে (পরিগৃহ্নামি) ভাল প্রকার স্বীকার করি ॥ ২৭ ॥
Essence
ভাবার্থঃ- বেদ প্রকাশক ঈশ্বর আমাদের প্রতি বলেন যে–হে মনুষ্যগণ । তোমরা বেদমন্ত্র পাঠ না করিয়া এবং তাহার অর্থ না জানিয়া যজ্ঞানুষ্ঠান অথবা সুখরূপ ফল প্রাপ্ত করিতে এবং সব শুভ গুণযুক্ত সুখকারী অন্ন, জল ও বায়ু ইত্যাদি পদার্থদিগকে শুদ্ধ করিতে পারিবে না । ইহার দ্বারা এই তিন প্রকার যজ্ঞের সিদ্ধি যত্নপূর্বক সম্পাদন করিয়া সর্বদা সুখেই থাকা উচিত এবং এই পৃথিবীতে বায়ু, জল তথা ওষধিকে দূষিতকারী দুর্গন্ধ অপগুণ ও দুষ্ট মনুষ্য আছে তাহাদের সর্বদা নিবারণ করা উচিত ॥ ২৭ ॥
Subject
কেন স য়জ্ঞো গ্রাহ্যোऽনুষ্ঠাতব্যশ্চেত্যুপদিশ্যতে ॥ উক্ত যজ্ঞের গ্রহণ বা অনুষ্ঠান কাহার দ্বারা করানো উচিত, ইহাই পরবর্ত্তী মন্ত্রে প্রকাশিত করা হইয়াছে ॥
Mantra (Bengali)
গা॒য়॒ত্রেণ॑ ত্বা॒ ছন্দ॑সা॒ পরি॑ গৃহ্ণামি॒ ত্রৈষ্টু॑ভেন ত্বা॒ ছন্দ॑সা॒ পরি॑ গৃহ্ণামি॒ জাগ॑তেন ত্বা॒ ছন্দ॑সা॒ পরি॑ গৃহ্ণামি॒ । সু॒ক্ষ্মা চাসি॑ শি॒বা চা॑সি স্যো॒না চাসি॑ সু॒ষদা॑ চা॒সূ্যর্জ॑স্বতী॒ চাসি॒ পয়॑স্বতী চ ॥ ২৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
গায়ত্রেণেত্যস্য ঋষিঃ স এব । য়জ্ঞো দেবতা । ব্রাহ্মীত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥