Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 25

31 Mantra
1/25
Devata- सविता देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- विराट् ब्राह्मी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
पृथि॑वि देवयज॒न्योष॑ध्यास्ते॒ मूलं॒ मा हि॑ꣳसिषं व्र॒जं ग॑च्छ गो॒ष्ठानं वर्ष॑तु ते॒ द्यौर्ब॑धा॒न दे॑व सवितः पर॒मस्यां॑ पृथि॒व्या श॒तेन॒ पाशै॒र्योऽस्मान्द्वेष्टि॒ यं च॑ व॒यं द्वि॒ष्मस्तमतो॒ मा मौ॑क्॥२५॥

पृथि॑वि। दे॒व॒य॒ज॒नीति॑ देवऽयजनि। ओष॑ध्याः। ते॒। मूल॑म्। मा। हि॒ꣳसि॒ष॒म्। व्र॒जम्। ग॒च्छ॒। गो॒ष्ठान॑म्। गो॒स्थान॒मिति॑ गो॒ऽस्थान॑म्। वर्ष॑तु। ते॒। द्यौः। ब॒धा॒न। दे॒व॒। स॒वि॒त॒रिति॑ सवितः। प॒र॒म्। अस्या॑म्। पृ॒थि॒व्याम्। श॒तेन॑। पाशैः॑। यः। अ॒स्मान्। द्वेष्टि॑। यम्। च॒। व॒यम्। द्वि॒ष्मः। तम्। अतः॑। मा। मौ॒क् ॥२५॥

Mantra without Swara
पृथिवि देवयजन्योषध्यास्ते मूलम्मा हिँसिषँव्रजङ्गच्छ गोष्ठानँवर्षतु ते द्यौर्बधान देव सवितः परमस्याम्पृथिव्याँ शतेन पाशैर्या स्मान्द्वेष्टि यञ्च वयन्द्विष्मस्तमतो मा मौक् ॥

पृथिवि। देवयजनीति देवऽयजनि। ओषध्याः। ते। मूलम्। मा। हिꣳसिषम्। व्रजम्। गच्छ। गोष्ठानम्। गोस्थानमिति गोऽस्थानम्। वर्षतु। ते। द्यौः। बधान। देव। सवितरिति सवितः। परम्। अस्याम्। पृथिव्याम्। शतेन। पाशैः। यः। अस्मान्। द्वेष्टि। यम्। च। वयम्। द्विष्मः। तम्। अतः। मा। मौक्॥२५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (দেব) সূর্য্যাদি জগতের প্রকাশক তথা (সবিতা) রাজ্য ও ঐশ্বর্য্যদাতা পরমেশ্বর ! (তে) আপনার কৃপাবলে আমি (দেবয়জনি) বিদ্বান্দিগের যজ্ঞ করিবার স্থান (তে) এই যে (পৃথিবি) ভূমি উহার (এবং (ওষধ্যাঃ) যে যবাদি ওষধি সকল তাহাদিগের (মূলম্) বৃদ্ধিকারী মূলকে (মা হিংসিষম্) নাশ না করি এবং আমি (পৃথিব্যাম্) বহু প্রকার সুখদায়ক ভূমিতে (য়ঃ) যে যজ্ঞের অনুষ্ঠান করি উহা (ব্রজম্) জলবৃষ্টিকারক মেঘ (গচ্ছ) প্রাপ্ত হউক, সেখানে যাইয়া (গোষ্ঠানম্) সূর্য্যের কিরণগুলির গুণ দ্বারা (বর্ষতু) বরিষণ করে এবং (দ্যৌঃ) সূর্য্যের প্রকাশ (বর্ষতু) বরিষণ করে । হে বীর পুরুষগণ । আপনারা (অস্যাম্) এই উৎকৃষ্ট পৃথিবীতে (য়ঃ) যে কেহ অধর্মাত্মা ডাকাইত (অস্মান্) সকলের উপকারকারী ধর্মাত্মা সজ্জন আমাদিগের সহিত (দ্বেষ্টি) বিরোধিতা করে (চ) এবং (য়ম্) যে দুষ্ট শত্রুর সহিত (বয়ম্) ধার্মিক শূরবীর আমরা (দ্বিষ্মঃ) বিরোধিতা করি (তম্) সেই দুষ্ট (পরম্) শত্রুকে (শতেন) বহু (পাশৈঃ) বন্ধন দ্বারা (বধান) বাঁধিয়া লহ এবং তাহাকে (অতঃ) এই বন্ধন হইতে কখনও (মা মৌক্) মুক্ত করিও না ॥ ২৫ ॥
Essence
ভাবার্থঃ- ঈশ্বর আজ্ঞা প্রদান করিতেছেন যে, বিদ্বান্ মনুষ্যদিগকে পৃথিবীর রাজ্য তথা সেই পৃথিবীতে তিন প্রকারের যজ্ঞ ও ওষধি সকল ইহাদের নাশ কখনও করা উচিত নহে । যজ্ঞাগ্নিতে হবনকৃত পদার্থগুলির ধূম মেঘমণ্ডলে যাইয়া শুদ্ধি দ্বারা অত্যন্ত সুখ উৎপন্নকারী হয়, ইহার ফলে এই যজ্ঞ কোনও পুরুষ কখনও ত্যাগ করিবে না । এবং যেসব দুষ্ট মনুষ্য আছে তাহাদিগকে এই পৃথিবীর উপর বহু বন্ধন দ্বারা বাঁধিয়া লহ এবং তাহাদিগকে কখনও মুক্ত করিবে না যাহাতে তাহারা দুষ্ট কর্ম হইতে নিবৃত্ত হয় । সকল মনুষ্যগণের উচিত যে, পরস্পর ঈর্ষা-দ্বেষ হইতে পৃথক থাকিয়া একে অপরের সর্বপ্রকার সুখের উন্নতি হেতু সর্বদা প্রচেষ্টা করিবে ॥ ২৫ ॥
Subject
পুনঃ স য়জ্ঞঃ ক্ব গত্বা কিংকারী ভবতীত্যুপদিশ্যতে ॥ পুনরায় উক্ত যজ্ঞ কোথায় যাইয়া কী করিয়া থাকে, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
পৃথি॑বি দেবয়জ॒ন্যোষ॑ধ্যাস্তে॒ মূলং॒ মা হি॑ꣳসিষং ব্র॒জং গ॑চ্ছ গো॒ষ্ঠানং॒ বর্ষ॑তু তে॒ দ্যৌর্ব॑ধা॒ন দে॑ব সবিতঃ পর॒মস্যাং॑ পৃথি॒ব্যাᳬं শ॒তেন॒ পাশৈ॒র্য়ো᳕ऽস্মান্দ্বেষ্টি॒ য়ং চ॑ ব॒য়ং দ্বি॒ষ্মস্তমতো॒ মা মৌ॑ক্ ॥ ২৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
পৃথিবীত্যস্য ঋষিঃ স এব । সবিতা দেবতা । বিরাড্ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥