Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 24

31 Mantra
1/24
Devata- द्योविद्युतौ देवते Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- स्वराट् ब्राह्मी पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
दे॒वस्य॑ त्वा सवि॒तुः प्र॑स॒वेऽश्विनो॑र्बा॒हुभ्यां॑ पू॒ष्णो हस्ता॑भ्याम्। आद॑देऽध्वर॒कृतं॑ दे॒वेभ्य॒ऽइन्द्र॑स्य बा॒हुर॑सि॒ दक्षि॑णः स॒हस्र॑भृष्टिः श॒तते॑जा वा॒युर॑सि ति॒ग्मते॑जा द्विष॒तो व॒धः॥२४॥

दे॒वस्य॑। त्वा॒। स॒वि॒तुः। प्र॒स॒व इति॑ प्रऽस॒वे। अ॒श्विनोः॑। बा॒हुभ्या॒मिति॑ बा॒हुऽभ्या॑म्। पू॒ष्णः। हस्ता॑भ्याम्। आ। द॒दे॒। अ॒ध्व॒र॒कृत॒मित्य॑ध्वर॒ऽकृत॑म् दे॒वेभ्यः॑। इन्द्र॑स्य। बा॒हुः। अ॒सि॒। दक्षि॑णः। स॒हस्र॑भृष्टि॒रिति॑ स॒हस्र॑ऽभृष्टिः। श॒तते॑जा॒ इति श॒तऽते॑जाः। वा॒युः। अ॒सि॒। ति॒ग्मते॑जा॒ इति॑ ति॒ग्मऽते॑जाः। द्वि॒ष॒तः। व॒धः ॥२४॥

Mantra without Swara
देवस्य त्वा सवितुः प्रसवेश्विनोर्बाहुभ्याम्पूष्णो हस्ताभ्याम् । आददेध्वरकृतन्देवेभ्यऽइन्द्रस्य बाहुरसि दक्षिणः सहस्रभृष्टिः शततेजा वायुरसि तिग्मतेजा द्विषतो बधः ॥

देवस्य। त्वा। सवितुः। प्रसव इति प्रऽसवे। अश्विनोः। बाहुभ्यामिति बाहुऽभ्याम्। पूष्णः। हस्ताभ्याम्। आ। ददे। अध्वरकृतमित्यध्वरऽकृतम् देवेभ्यः। इन्द्रस्य। बाहुः। असि। दक्षिणः। सहस्रभृष्टिरिति सहस्रऽभृष्टिः। शततेजा इति शतऽतेजाः। वायुः। असि। तिग्मतेजा इति तिग्मऽतेजाः। द्विषतः। वधः॥२४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- আমি (সবিতুঃ) অন্তর্য্যামী প্রেরণাকারী (দেবস্য) সর্ব আনন্দদায়ক পরমেশ্বরের (প্রসবে) প্রেরণায় (অশ্বিনোঃ) সূর্য্য - চন্দ্র এবং অধ্বর্য্যুদিগের (বাহুভ্যাং) বল ও বীর্য্য দ্বারা তথা (পূষ্ণঃ) পুষ্টিকারক বায়ুর (হস্তাভ্যাম্) যাহা গ্রহণ ও ত্যাগের হেতু উদান ও অপান তাহা হইতে (দেবেভ্যঃ) বিদ্বান্ অথবা দিব্য সুখের প্রাপ্তি হেতু (অধ্বরকৃতম্) যজ্ঞ দ্বারা সুখকারক (ত্বা) সেই কর্মকে (আদদে) ভাল প্রকারে গ্রহণ করি এবং আমার দ্বারা সম্পন্ন যে যজ্ঞ উহা (ইন্দ্রস্য) সূর্য্যের (সহস্রভৃষ্টিঃ) যাহাতে বহু প্রকার পদার্থ হজম করিবার সামর্থ্য বা (শততেজাঃ) বহু প্রকারের তেজ তথা (দক্ষিণঃ) প্রাপ্তকারী (বাহুঃ) কিরণসমূহ (অসি) আছে এবং যে (ইন্দ্রস্য) সূর্য্য বা মেঘমন্ডলের (তিগ্মতেজাঃ) তীক্ষ্ন তেজ যুক্ত (বায়ুঃ) বায়ু হেতু (অসি) আছে উহা দ্বারা আমাদিগের বহু প্রকারের সুখ তথা (দ্বিষতঃ) শত্রুদিগের (বধঃ) নাশ করা উচিত ॥ ২৪ ॥
Essence
ভাবার্থঃ- ঈশ্বর আজ্ঞা করিতেছেন যে, মনুষ্যদিগের সম্যক্ প্রকার প্রতিপন্ন করা যজ্ঞ যাহাতে ভৌতিক অগ্নির সংযোগের ফলে উপর হইতে ভাল ভাল পদার্থ ত্যাগ করা হয় উহা সূর্য্যের কিরণে স্থির হয় এবং পবন উহাকে ধারণ করে এবং উহা সকলের উপকার হেতু সহস্র সুখ প্রাপ্ত করাইয়া দুঃখ সকলের বিনাশ করিয়া থাকে ॥ ২৪ ॥
Subject
পুনঃ স য়জ্ঞঃ কীদৃশোऽস্তি কিমর্থশ্চানুষ্ঠেয় ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় উক্ত যজ্ঞ কেমন ও কেন তাহার অনুষ্ঠান করা বিধেয়, তাহাই পরবর্ত্তী মন্ত্রে উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
দে॒বস্য॑ ত্বা সবি॒তুঃ প্র॑স॒বে᳕ऽশ্বিনো॑র্বা॒হুভ্যাং॑ পূ॒ষ্ণো হস্তা॑ভ্যাম্ । আ দ॑দেऽধ্বর॒কৃতং॑ দে॒বেভ্য॒ऽ ইন্দ্র॑স্য বা॒হুর॑সি॒ দক্ষি॑ণঃ স॒হস্র॑ভৃষ্টিঃ শ॒ততে॑জা বা॒য়ুর॑সি তি॒গ্মতে॑জা দ্বিষ॒তো ব॒ধঃ ॥ ২৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেবস্য ত্বেত্যস্যর্ষিঃ স এব । দ্যোবিদ্যুতৌ দেবতে । স্বরাড্ব্রাহ্মী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥