Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 23

31 Mantra
1/23
Devata- अग्निर्देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
मा भे॒र्मा॒ संवि॑क्था॒ऽअत॑मेरुर्य॒ज्ञोऽत॑मेरु॒र्यज॑मानस्य प्र॒जा भू॑यात् त्रि॒ताय॑ त्वा द्वि॒ताय॑ त्वैक॒ताय॑ त्वा॥२३॥

मा। भेः॒। मा। सम्। वि॒क्थाः॒। अत॑मेरुः। य॒ज्ञः। अत॑मेरुः। यज॑मानस्य। प्र॒जेति॑ प्र॒ऽजा। भू॒या॒त्। त्रि॒ताय॑। त्वा॒। द्वि॒ताय॑। त्वा॒। ए॒क॒ताय॑। त्वा॒ ॥२३॥

Mantra without Swara
मा भेर्मा सँविक्थाऽतमेरुर्यज्ञो तमेरुर्यजमानस्य प्रजा भूयात्त्रिताय त्वा द्विताय त्वैकताय त्वा ॥

मा। भेः। मा। सम्। विक्थाः। अतमेरुः। यज्ञः। अतमेरुः। यजमानस्य। प्रजेति प्रऽजा। भूयात्। त्रिताय। त्वा। द्विताय। त्वा। एकताय। त्वा॥२३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্ পুরুষগণ! তোমরা (অতমেরুঃ) শ্রদ্ধালু হইয়া (য়জমানস্য) যজমানের যজ্ঞের অনুষ্ঠান হইতে (মা ভেঃ) ভয় করিও না এবং তাহা হইতে (মা সংবিক্থা) পলায়ন করিও না । এই প্রকার (য়জ্ঞঃ) যজ্ঞ করিয়া তোমাদিগের উত্তম হইতে উত্তম (অতমেরুঃ) গ্লানিরহিত শ্রদ্ধাবান্ (প্রজা) সন্তান (ভূয়াৎ) প্রাপ্ত হউক এবং আমি (ত্বা) ভৌতিক অগ্নিকে উক্ত গুণযুক্ত তথা (একতায়) সত্য সুখ হেতু (দ্বিতীয়) বায়ু তথা বৃষ্টি জলের শুদ্ধি তথা (ত্রিতায়) অগ্নি কর্ম এবং হবি হওয়ার জন্য (সংয়ৌমি) স্থির করি ॥ ২৩ ॥
Essence
ভাবার্থঃ- ঈশ্বর সকল মনুষ্যদিগকে আজ্ঞা ও উপদেশ প্রদান করিতেছেন যে, কোনও মনুষ্যকে যজ্ঞ, সদাচার এবং বিদ্যা গ্রহণে ভীত বা পলায়নপর কখনও হওয়া উচিত নহে । কেননা মনুষ্যদিগের উক্ত যজ্ঞাদি ভাল ভাল কর্ম দ্বারাই উত্তমোত্তম সন্তান, শারীরিক, বাচিক ও মানসিক বিবিধ প্রকারের নিশ্চল সুখ প্রাপ্ত হইতে পারে ॥ ২৩ ॥
Subject
নিঃশঙ্কতয়া সর্বৈঃ স য়জ্ঞোऽনুষ্ঠাতব্য ইত্যুপদিশ্যতে ॥ নিঃশঙ্ক হইয়া উক্ত যজ্ঞ সকলকে করা উচিত, এই বিষয়ে উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
মা ভে॒র্মা সংবি॑ক্থা॒ऽঅত॑মেরুর্য়॒জ্ঞোऽত॑মেরু॒র্য়জ॑মানস্য প্র॒জা ভূ॑য়াৎত্রি॒তায়॑ ত্বা দ্বি॒তায়॑ ত্বৈক॒তায়॑ ত্বা ॥ ২৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মা ভের্মেত্যস্যর্ষিঃ স এব । অগ্নির্দেবতা । বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥