Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 22

31 Mantra
1/22
Devata- प्रथतामितिपर्य्यन्तस्य यज्ञो देवता । अन्त्यस्याग्निवितारौ देवते Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- भुरिक् त्रिष्टुप्,गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
जन॑यत्यै त्वा॒ संयौ॑मी॒दम॒ग्नेरि॒दम॒ग्नीषोम॑योरि॒षे त्वा॑ घ॒र्मोऽसि वि॒श्वायु॑रु॒रुप्र॑थाऽउ॒रु प्र॑थस्वो॒रु ते॑ य॒ज्ञप॑तिः प्रथताम॒ग्निष्टे॒ त्वचं॒ मा हि॑ꣳसीद् दे॒वस्त्वा॑ सवि॒ता श्र॑पयतु॒ वर्षि॒ष्ठेऽधि॒ नाके॑॥ २२॥

जन॑यत्यै। त्वा॒। सम्। यौ॒मि॒। इ॒दम्। अ॒ग्नेः। इ॒दम्। अ॒ग्नीषोम॑योः। इ॒षे। त्वा॒। घ॒र्मः। अ॒सि॒। वि॒श्वायु॒रिति॑ वि॒श्वऽआ॑युः। उ॒रुप्र॑था॒ इत्यु॒रुऽप्र॑थाः। उ॒रु। प्र॒थ॒स्व॒। उ॒रु। ते॒। य॒ज्ञप॑ति॒रिति॑ य॒ज्ञऽप॑तिः। प्र॒थ॒ता॒म्। अ॒ग्निः। ते॒। त्वच॑म्। मा। हि॒ꣳसी॒त्। दे॒वः। त्वा॒। स॒वि॒ता। श्र॒प॒य॒तु॒। वर्षि॑ष्ठे। अधि॑। नाके॑ ॥२२॥

Mantra without Swara
जनयत्यै त्वा संयौमीदमग्नेरिदमग्नीषोमयोरिषे त्वा घर्मासि विश्वायुरुरुप्रथाऽउरु प्रथस्वोरु ते यज्ञपतिः प्रथतामग्निष्टे त्वचम्मा हिँसीद्देवस्त्वा सविता श्रपयतु वर्षिष्ठेधि नाके ॥

जनयत्यै। त्वा। सम्। यौमि। इदम्। अग्नेः। इदम्। अग्नीषोमयोः। इषे। त्वा। घर्मः। असि। विश्वायुरिति विश्वऽआयुः। उरुप्रथा इत्युरुऽप्रथाः। उरु। प्रथस्व। उरु। ते। यज्ञपतिरिति यज्ञऽपतिः। प्रथताम्। अग्निः। ते। त्वचम्। मा। हिꣳसीत्। देवः। त्वा। सविता। श्रपयतु। वर्षिष्ठे। अधि। नाके॥२२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! যেমন আমি (জনয়ত্যৈ) সর্ব সুখ উৎপন্নকারিণী রাজ্যলক্ষ্মীর জন্য (ত্বা) সেই যজ্ঞকে (সংয়ৌমি) অগ্নিমধ্যে পদার্থসকল ত্যাগ করিয়া যুক্ত করি, সেইরূপ তোমরাও অগ্নির সংযোগ দ্বারা সিদ্ধ কর । আমাদিগের (ইদম্) এই সংস্কার কৃত হবি (অগ্নেঃ) অগ্নিমধ্যে ত্যাগ করা হয় (ইদম্) ইহা বিস্তার প্রাপ্ত হইয়া (অগ্নীষোময়োঃ) অগ্নি ও সোমের মধ্যে পৌঁছাইয়া (ইষে) অন্নাদি পদার্থ উৎপন্ন করিবার জন্য হয় এবং যাহা (বিশ্বায়ঃ) পূর্ণ আয়ু এবং (উরুপ্রথা) বহু সুখদায়ক (ধর্মঃ) যজ্ঞ (অসি), তাহার যেমন আমি বহু প্রকার বিস্তার করি, সেইরূপ (ত্বা) উহাকে হে পুরুষগণ ! তোমরাও (উরুপ্রথস্ব) বিস্তৃত কর । এই প্রকার বিস্তারকারী (তে) তোমাদিগের জন্য (যজ্ঞপতিঃ) যজ্ঞের স্বামী (অগ্নিঃ) যজ্ঞ সম্পর্কীয় অগ্নি (তে) (সবিতা) অন্তর্য্যামী (দেবঃ) জগদীশ্বর (উরু প্রথাতম্) বহু প্রকার সুখ বৃদ্ধি করুন (তে ত্বচং) তোমাদের শরীরকে (মা হিংসীৎ) কখনও নষ্ট করিও না তথা সেই পরমেশ্বর (বর্ষিষ্ঠে) অতিশয় করিয়া বৃদ্ধি প্রাপ্ত (অধিনাকে) যাহা অত্যুত্তম সুখ তন্মধ্যে (ত্বা) তোমাদিগকে (শ্রপয়ন্তু) সুখপূর্বক যুক্ত করুন ॥ ইহা এই মন্ত্রের প্রথম অর্থ হইল ॥ এখন দ্বিতীয় বলা হইতেছে ॥ হে মনুষ্য! যেমন আমি (বিশ্বায়ু) পূর্ণ আয়ু তথা (উরুপ্রথাঃ) বহু সুখদায়ক (ধর্মঃ) যজ্ঞ (অসি), (ত্বা) সেইযজ্ঞকে (জনয়তৈ) রাজ্যলক্ষ্মী তথা (ইষে) অন্নাদি পদার্থ উৎপন্ন করিবার জন্য (সংয়ৌমি) সংযুক্ত করি তথা উহার সিদ্ধি হেতু (ইদম্) এই (অগ্নেঃ) অগ্নিমধ্যে এবং (ইদম্) এই (অগ্নীষোময়োঃ) অগ্নি ও সোম মধ্যে সংস্কার কৃত হবি (সংবপামি) ত্যাগ করি, সেইরূপ তোমরাও সেই যজ্ঞকে (উরু প্রথস্ব) বিস্তার প্রাপ্ত কর, যে কারণে এই (অগ্নিঃ) ভৌতিক অগ্নি (তে) তোমাদিগের (ত্বচম্) শরীরকে (মা হিংসীৎ) রোগ দ্বারা নষ্ট না করুক এবং যেমন (দেবঃ) জগদীশ্বর (সবিতা) অন্তর্য্যামী (বর্ষিষ্ঠে) অতিশয় করিয়া বৃদ্ধি প্রাপ্ত যাহা (অধিনাকে) অত্যুত্তম সুখ, তন্মধ্যে (ত্বা) সেই যজ্ঞকে অগ্নিমধ্যে পরিপক্ব করেন, সেইরূপ তোমরাও সেই যজ্ঞকে (শ্রপয়তু) পরিপক্ব কর এবং (তে) তোমাদিগের (য়জ্ঞপতিঃ) যজ্ঞের স্বামীও এই যজ্ঞকে (উরু প্রথতাম্) বিস্তারযুক্ত করুন ॥ ২২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে লুপ্তোপমালঙ্কার জানিতে হইবে । মনুষ্যদিগকে এই প্রকারের যজ্ঞ করা উচিত যে, যাহাতে পূর্ণ লক্ষ্মী সকল আয়ু অন্নাদি পদার্থ রোগ নাশ এবং সকল সুখের বিস্তার হয়, উহাকে কখনও ত্যাগ করা সঙ্গত হইবে না, কেননা তাহাদের বিনা বায়ু ও বৃষ্টিজল তথা ওষধিসকলের শুদ্ধি হইতে পারে না এবং শুদ্ধি বিনা প্রাণীদিগের সম্যক্ সুখ হইতে পারে না এইজন্য ঈশ্বর উক্ত যজ্ঞ করার আজ্ঞা সকল মনুষ্যদিগকে প্রদান করিয়াছেন ॥ ২২ ॥
Subject
স য়জ্ঞঃ কস্মৈ প্রয়োজনায় সংপাদনীয় ইত্যুপদিশ্যতে ॥ উক্ত যজ্ঞ কী প্রয়োজন হেতু করা দরকার এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
জন॑য়ত্যৈ ত্বা॒ সংয়ৌ॑মী॒দম॒গ্নেরি॒দম॒গ্নীষোম॑য়োরি॒ষে ত্বা॑ ঘ॒র্মো᳖ऽসি বি॒শ্বায়ু॑রু॒রুপ্র॑থাऽ উ॒রু প্র॑থস্বো॒রু তে॑ য়॒জ্ঞপ॑তিঃ প্রথতাম॒গ্নিষ্টে॒ ত্বচং॒ মা হি॑ꣳসীদ্দে॒বস্ত্বা॑ সবি॒তা শ্র॑পয়তু॒ বর্ষি॒ষ্ঠেऽধি॒ নাকে॑ ॥ ২২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
জনয়ত্যৈ ত্বেত্যস্যর্ষিঃ পূর্বোক্তঃ । প্রথতামিতিপর্য়্যন্তস্য য়জ্ঞো দেবতা । স্বরাট্ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ । অন্ত্যস্যাগ্নিসবিতারৌ দেবতে । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥