Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 2

31 Mantra
1/2
Devata- यज्ञो देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- स्वराट् आर्षी त्रिष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
वसोः॑ प॒वित्र॑मसि॒ द्यौर॑सि पृथि॒व्यसि मात॒रिश्व॑नो घ॒र्मोऽसि वि॒श्वधा॑ऽअसि। प॒र॒मेण॒ धाम्ना॒ दृꣳह॑स्व॒ मा ह्वा॒र्मा ते॑ य॒ज्ञप॑तिर्ह्वार्षीत्॥२॥

वसोः॑। प॒वित्र॑म्। अ॒सि॒। द्यौः। अ॒सि॒। पृ॒थि॒वी। अ॒सि॒। मा॒त॒रिश्व॑नः। घ॒र्मः। असि॒। वि॒श्वधा॒ इति॑ वि॒श्वधाः॑। अ॒सि॒। प॒र॒मेण॑। धाम्ना॑। दृꣳह॑स्व। मा। ह्वाः। मा। ते॒। य॒ज्ञप॑ति॒रिति॑ य॒ज्ञऽप॑तिः। ह्वा॒र्षी॒त् ॥२॥

Mantra without Swara
वसोः पवित्रमसि द्यौरसि पृथिव्यसि मातरिश्वनो घर्मा सि विश्वधाऽअसि। परमेण धाम्ना दृँहस्व मा ह्वार्मा ते यज्ञपतिह्वार्षीत्॥

वसोः। पवित्रं। असि। द्यौः। असि। पृथिवी। असि। मातरिश्वनः। घर्मः। असि। विश्वधा इति विश्वधाः। असि। परमेण। धाम्ना। दृꣳहस्व। मा। ह्वाः। मा। ते। यज्ञपतिरिति यज्ञऽपतिः। ह्वार्षीत्॥२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্যাযুক্ত মনুষ্য! তুমি যে (বসোঃ) যজ্ঞ (পবিত্রম্) শুদ্ধির হেতু (অসি), (দ্যৌঃ) যাহা বিজ্ঞানালোকের হেতু এবং সূর্য্য-কিরণে স্থির থাকে, যাহা (পৃথিবী) বায়ু সহ দেশদেশান্তরে বিস্তীর্ণ হয়, যাহা (মাতরিশ্বনঃ) বায়ু কে (ধর্মঃ) শুদ্ধকারী, যাহা (বিশ্বধাঃ) সংসারের ধারক তথা যাহা (পরমেণ) উত্তম (ধাম্না) স্থান হইতে (দৃহস্ব) সুখ বৃদ্ধিকারক, এই যজ্ঞকে (মা) না (হ্বাঃ) ত্যাগ করিও । তথা (তে) তোমার (য়জ্ঞপতিঃ) যজ্ঞের রক্ষাকারী যজমানও তাহাকে (মা) না (হ্বার্ষীৎ) ত্যাগ করে । ধাত্বর্থের অভিপ্রায়ে যজ্ঞ শব্দের অর্থ তিন প্রকার হয় অর্থাৎ প্রথম যাহা ইহলোকও পরলোকের সুখের জন্য বিদ্যা, জ্ঞান ও ধর্মের সেবনের ফলে বৃদ্ধ অর্থাৎ বড় বড় বিদ্বান্, তাহাদের সৎকার করা । দ্বিতীয় ভাল প্রকার পদার্থগুলির গুণের সহযোগিতা ও বিরোধিতার জ্ঞান দ্বারা শিল্পবিদ্যা প্রত্যক্ষ করা এবং তৃতীয় নিত্য বিদ্বান্দিগের সমাগম অথবা গুভগুণ, বিদ্যা, সুখ, ধর্ম ও সত্যের নিত্য দান করা ॥ ২ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যগণ স্বীয় বিদ্যা ও উত্তম ক্রিয়া দ্বারা যে যজ্ঞের সেবন করিয়া থাকে তাহা হইতে পবিত্রতার প্রকাশ, পৃথিবীর রাজ্য, বায়ুরূপী প্রাণতুল্য রাজনীতি, প্রতাপ, সকলের রক্ষা, ইহলোক ও পরলোকের সুখের বৃদ্ধি, পরস্পর কোমলতা পূর্বক ব্যবহার করা এবং কুটিলতা ত্যাগ ইত্যাদি শ্রেষ্ঠ গুণ উৎপন্ন হইয়া থাকে এইজন্য সকল মনুষ্যকে পরোপকার তথা স্বীয় সুখের জন্য বিদ্যা ও পুুরুষকার সহ প্রীতিপূর্বক যজ্ঞের অনুষ্ঠান নিত্য করা আবশ্যক ।
Subject
স য়জ্ঞঃ কীদৃশো ভবতীত্যুপদিশ্যতে ॥ সেই যজ্ঞ কী প্রকার হইবে এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
বসোঃ॑ প॒বিত্র॑মসি॒ দ্যৌর॑সি পৃথি॒ব্য᳖সি মাত॒রিশ্ব॑নো ঘ॒র্মো᳖ऽসি বি॒শ্বধা॑ऽ অসি । প॒র॒মেণ॒ ধাম্না॒ দৃꣳহ॑স্ব॒ মা হ্বা॒র্মা তে॑ য়॒জ্ঞপ॑তির্হ্বার্ষীৎ ॥ ২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বসোঃ পবিত্রমিত্যস্য ঋষিঃ স এব । য়জ্ঞো দেবতা । স্বরাডার্ষী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥