Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 16

31 Mantra
1/16
Devata- वायुः सविता देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- स्वराट् ब्राह्मी त्रिष्टुप्,विराट् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
कु॒क्कु॒टोऽसि॒ मधु॑जिह्व॒ऽइष॒मूर्ज॒माव॑द॒ त्वया॑ व॒यꣳ स॑ङ्घा॒तꣳ स॑ङ्घातं जेष्म व॒र्षवृ॑द्धमसि॒ प्रति॑ त्वा व॒र्षवृ॑द्धं वेत्तु॒ परा॑पूत॒ꣳ रक्षः॒ परा॑पूता॒ अरा॑त॒योऽप॑हत॒ꣳ रक्षो॑ वा॒युर्वो॒ विवि॑नक्तु दे॒वो वः॑ सवि॒ता हिर॑ण्यपाणिः॒ प्रति॑गृभ्णा॒त्वच्छि॑द्रेण पा॒णिना॑॥१६॥

कु॒क्कु॒टः। अ॒सि॒। मधु॑जिह्व॒ इति॒ मधु॑ऽजिह्वः। इष॑म्। ऊर्ज्ज॑म्। आ। वद॒। त्वया॑। व॒यं। सं॒घा॒तम् सं॑घात॒मि॑ति संघा॒तꣳसं॑घातम्। जे॒ष्म॒। व॒र्षवृद्ध॒मिति व॒र्षऽवृद्ध॑म्। अ॒सि॒। प्रति। त्वा॒। व॒र्षवृ॑द्ध॒मिति व॒र्षऽवृ॑द्धम्। वे॒त्तु॒। परा॑पूत॒मिति॒। परा॑ऽपूतम्। रक्षः॑। परा॑पूता॒ इति॒ परा॑ऽपूताः। अरा॑तयः। अप॑हत॒मित्यप॑ऽहतम्। रक्षः॑। वा॒युः। वः॒। वि। वि॒न॒क्तु दे॒वः। वः॒। स॒वि॒ता। हिर॑ण्यपाणि॒रिति॒ हिर॑ण्यऽपाणिः। प्रति॑। गृ॒भ्णा॒तु॒। अच्छिद्रेण। पा॒णिना॑ ॥१६॥

Mantra without Swara
कुक्कुटो सि मधुजिह्वऽइषमूर्जमावद त्वया वयँ सङ्धातँसङ्धातञ्जेष्म वर्षवृद्धमसि प्रति त्वा वर्षवृद्धं वेत्तु परापूतँ रक्षः परापूताऽअरातयो अपहतँ रक्षो वायुर्वो वि विनक्तु देवो वः सविता हिरण्यपाणिः प्रति गृभ्णात्वच्छिद्रेण पाणिना ॥

कुक्कुटः। असि। मधुजिह्व इति मधुऽजिह्वः। इषम्। ऊर्ज्जम्। आ। वद। त्वया। वयं। संघातम् संघातमिति संघातꣳसंघातम्। जेष्म। वर्षवृद्धमिति वर्षऽवृद्धम्। असि। प्रति। त्वा। वर्षवृद्धमिति वर्षऽवृद्धम्। वेत्तु। परापूतमिति। पराऽपूतम्। रक्षः। परापूता इति पराऽपूताः। अरातयः। अपहतमित्यपऽहतम्। रक्षः। वायुः। वः। वि। विनक्तु देवः। वः। सविता। हिरण्यपाणिरिति हिरण्यऽपाणिः। प्रति। गृभ्णातु। अच्छिद्रेण। पाणिना॥१६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে হেতু এই যজ্ঞ (মধুজিহ্বঃ) মধুর বাণীষুক্ত হয়, তথা (কুক্কুটঃ) চোর বা শত্রুদের বিনাশকারী (অসি) হয় এবং (ইষম্) অন্নাদি পদার্থ বা (ঊর্জম্) বিদ্যাদি বল এবং উত্তমোত্তম রস প্রদান করে, সেইজন্য তাহার অনুষ্ঠান সর্বদা করা উচিত । হে বিদ্বান্গণ । তোমরা উক্ত গুণসকল প্রদানকারী যে তিন প্রকারের যজ্ঞ তাহার অনুষ্ঠান এবং গুণের জ্ঞাতা (অসি) হও, অতএব, আমাদিগকেও তাহার গুণের (আবদ) উপদেশ কর যাহাতে (বয়ং) আমরা (ত্বয়া) তোমাদের সঙ্গে (সংঘাতং সংঘাতম্) যাহাতে উত্তম রীতিপূর্বক শত্রুদের পরাজয় ঘটে অর্থাৎ অত্যন্ত বৃহৎ সংগ্রামকে বারবার (আ জেষ্ম) সর্ব প্রকারে জিতিয়া লই কেননা তুমি যুদ্ধ বিদ্যা বিশারদ (অসি) হও, সেইজন্য সকল মনুষ্য (বর্ষ বৃদ্ধম্) শস্ত্র ও শস্ত্রবিদ্যার বর্ষার বৃদ্ধিকারী (ত্বা) তুমি তথা (বর্ষবৃদ্ধম্) বৃষ্টি বৃদ্ধিকারী উক্ত যজ্ঞকে (প্রতিবেত্তু) জান । এই প্রকার সংগ্রাম করিয়া সকল মনুষ্যকে (পরাপূতম্) পবিত্রতাদি গুণ ত্যাগকারী (রক্ষঃ) দুষ্ট মনুষ্য তথা (পরাপূতাঃ) শুদ্ধি ত্যাগকারী এবং (অরাতয়ঃ) দানাদি ধর্ম রহিত শত্রুগণ তথা (রক্ষঃ) ডাকাইতদের (অপহৃতম্) নাশ হইতে পারে সেইরূপ প্রচেষ্টা সর্বদা করা উচিত । যেমন এই (হিরণ্যপাণিঃ) যাহার জ্যোতি হস্ত, এইরূপ যে (বায়ুঃ) পবন, তাহা (অচ্ছিদ্রেণ) একরস (পাণিনা) নিজ গমনাগমন ব্যবহার দ্বারা যজ্ঞ ও সংসারে অগ্নি ও সূর্য্য দ্বারা অত্যন্ত সূক্ষ্ম হওয়া পদার্থগুলিকে (প্রতিগৃহ্নাতু) গ্রহণ করে । (হিরণ্যপাণিঃ) অথবা যেমন কিরণ হস্ত যাহার সেই (হিরণ্যপাণিঃ) কিরণ ব্যবহারের ফলে (সবিতা) বৃষ্টি বা প্রকাশ দ্বারা দিব্য গুণ উৎপন্ন করিবার হেতু (দেবঃ) প্রকাশময় সূর্য্যলোক (বঃ) সেই সব পদার্থদিগকে (বিবিনক্তু) পৃথক পৃথক অর্থাৎ পরমাণুরূপ করিয়া থাকে সেইরূপ পরমেশ্বর বা বিদ্বান্ পুরুষ (অচ্ছিদ্রেণ) নিরন্তর (পাণিনা) স্বীয় উপদেশরূপ ব্যবহার দ্বারা সকল বিদ্যাগুলিকে (বিবিনক্তু) প্রকাশিত করুন সেইরূপ কৃপা করিয়া প্রীতি সহ (বঃ) তোমাদিগকে অত্যন্ত আনন্দ দান করিবার জন্য (প্রতিগৃভ্ ণাতু) গ্রহণ করেন ॥ ১৬ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার ব্যবহৃত হইয়াছে । পরমেশ্বর সকল মনুষ্যকে আজ্ঞা প্রদান করিতেছেন যে, যজ্ঞের অনুষ্ঠান রূপ সংগ্রামে শত্রুদিগের পরাজয়, ভাল ভাল গুণের জ্ঞান, বিদ্বান্দিগের সেবা, দুষ্ট মনুষ্য অথবা দুষ্ট দোষগুলির পরিত্যাগ তথা সকল পদার্থকে স্বীয় তাপ দ্বারা ছিন্ন-ভিন্নকারী অগ্নি অথবা সূর্য্য এবং তাহাদের ধারণকারী বায়ু আছে । এইরূপ জ্ঞান ও ঈশ্বরের উপাসনা তথা বিদ্বান্দিগের সমাগম করিয়া এবং সর্ব বিদ্যা প্রাপ্ত হইয়া সকলের জন্য সর্ব সুখ উৎপন্নকারী উন্নতি সর্বদা করা উচিত ॥ ১৬ ॥
Subject
পুনঃ স য়জ্ঞঃ কীদৃশোऽস্তীত্যুপদিশ্যতে ॥ পুনঃ এই যজ্ঞ কেমন, উহা পরবর্ত্তী মন্ত্রে উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
কু॒ক্কু॒টো᳖ऽসি॒ মধু॑জিহ্ব॒ऽ ইষ॒মূর্জ॒মা ব॑দ॒ ত্বয়া॑ ব॒য়ꣳ সং॑ঘা॒তꣳসং॑ঘাতং জেষ্ম ব॒র্ষবৃ॑দ্ধমসি॒ প্রতি॑ ত্বা ব॒র্ষবৃ॑দ্ধং বেত্তু॒ পরা॑পূত॒ꣳ রক্ষঃ॒ পরা॑পূতা॒ অরা॑ত॒য়োऽপ॑হত॒ꣳ রক্ষো॑ বা॒য়ুর্বো॒ বি বি॑নক্তু দে॒বো বঃ॑ সবি॒তা হির॑ণ্যপাণিঃ॒ প্রতি॑ গৃভ্ণা॒ত্বচ্ছি॑দ্রেণ পা॒ণিনা॑ ॥ ১৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
কুক্কুটোऽসীত্যস্য ঋষিঃ স এব । বায়ুর্দেবতা । (স্বরাড্) ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥ দেবো বঃ সবিতেত্যস্য ঋষিঃ স এব । সবিতা দেবতা । বিরাড্ গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥