Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 15

31 Mantra
1/15
Devata- यज्ञो देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- निचृत् जगती,याजुषी पङ्क्ति, Swara- निषादः
Mantra with Swara
अ॒ग्नेस्त॒नूर॑सि वा॒चो वि॒सर्ज॑नं दे॒ववी॑तये त्वा गृह्णामि बृ॒हद् ग्रा॑वासि वानस्प॒त्यः सऽइ॒दं दे॒वेभ्यो॑ ह॒विः श॑मीष्व सु॒शमि॑ शमीष्व। हवि॑ष्कृ॒देहि॒ हवि॑ष्कृ॒देहि॑॥१५॥

अ॒ग्नेः। त॒नूः। अ॒सि॒। वा॒चः। वि॒सर्ज॑न॒मिति॑ वि॒ऽसर्ज॑नम्। दे॒ववी॑तय॒ इति॑ दे॒वऽवी॑तये। त्वा॒। गृ॒ह्णा॒मि॒। बृ॒हद्ग्रा॒वेति॑ बृ॒हत्ऽग्रा॑वा। अ॒सि॒। वा॒न॒स्प॒त्यः। सः। इ॒दम्। दे॒वेभ्यः॑। ह॒विः। श॒मी॒ष्व॒। श॒मि॒ष्वेति॑ शमिष्व। सु॒शमीति॑ सु॒ऽशमि॑। श॒मी॒ष्व॒। श॒मि॒ष्वेति॑ शमिष्व। हवि॑ष्कृत्। हविः॑कृ॒दिति॒ हविः॑कृत्। आ। इ॒हि॒। हवि॑ष्कृत्। हविः॑कृ॒दिति॒ हविः॑ऽकृत्। आ। इ॒हि॒ ॥१५॥

Mantra without Swara
अग्नेस्तनूरसि वाचो विसर्जनन्देववीतये त्वा गृह्णामि बृहद्ग्रावासि वानस्पत्यः स इदन्देवेभ्यो हविः शमीष्व सुशमि शमीष्व हविष्कृदेहि हविष्कृदेहि ॥

अग्नेः। तनूः। असि। वाचः। विसर्जनमिति विऽसर्जनम्। देववीतय इति देवऽवीतये। त्वा। गृह्णामि। बृहद्ग्रावेति बृहत्ऽग्रावा। असि। वानस्पत्यः। सः। इदम्। देवेभ्यः। हविः। शमीष्व। शमिष्वेति शमिष्व। सुशमीति सुऽशमि। शमीष्व। शमिष्वेति शमिष्व। हविष्कृत्। हविःकृदिति हविःकृत्। आ। इहि। हविष्कृत्। हविःकृदिति हविःऽकृत्। आ। इहि॥१५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- আমি সর্ব জনের সহিত যে হবি অর্থাৎ পদার্থের সংস্কার হেতু (অসি) আছে (বৃহদ্গ্রাবাসি) বড়-বড় পাথর এবং (বানস্পত্যঃ) কাষ্ঠের মূসলাদি পদার্থ (দেবেভ্যঃ) বিদ্বান্ বা দিব্যগুণ- সমূহের জন্য সেই যজ্ঞকে (দেববীতয়ে) শ্রেষ্ঠ গুণের প্রকাশ এবং শ্রেষ্ঠ বিদ্বান্ বা বিবিধ ভোগ প্রাপ্তি হেতু (প্রতিগৃহ্নামি) গ্রহণ করিয়া থাকি । হে বিদ্বান্ মনুষ্য ! তুমি (দেবেভ্যঃ) বিদ্বান্দিগের সুখের জন্য (সু এমি) ভাল মত দুঃখ শান্ত করিবার (হবিঃ) যজ্ঞ করিবার যোগ্য পদার্থকে (শমীষ্ব) অত্যন্ত শুদ্ধ কর । যে মনুষ্য বেদাদি শাস্ত্রকে প্রীতিপূর্বক পাঠ করেন বা করান তাহাকেই এই (হবিষ্কৃত) হবিঃ অর্থাৎ হোমে আহুতি দিবার যোগ্য পদার্থসকলের বিধানকারী যাহা যজ্ঞকে বিস্তার করিবার জন্য বেদ পঠন দ্বারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের শুদ্ধ, সুশিক্ষিত ও প্রসিদ্ধ বাণী উহা প্রাপ্ত হয় ॥ ১৫ ॥
Essence
ভাবার্থঃ- যখন মনুষ্য বেদাদি শাস্ত্র দ্বারা যজ্ঞক্রিয়া এবং তাহার ফল জানিয়া শুদ্ধি ও উত্তমতা সহ যজ্ঞ করেন তখন সে সুগন্ধি ইত্যাদি পদার্থ সকলের হোম দ্বারা পরমাণু অর্থাৎ অত্যন্ত সূক্ষ্ম হইয়া বায়ু ও বৃষ্টিজলে বিস্তৃত হইয়া সকল পদার্থকে উত্তম করিয়া দিব্য সুখ উৎপন্ন করে । যে মনুষ্য সর্ব প্রাণিদিগের সুখের অর্থ পূর্বোক্ত তিন প্রকার যজ্ঞ নিত্য করে তাহাকে সকল মনুষ্য হবিষ্কৃত অর্থাৎ এই যজ্ঞের বিস্তারকারী – উত্তম মনুষ্য এইরূপ বারংবার বলিয়া সৎকার করিবে ॥ ১৬ ॥
Subject
পুনঃ স য়জ্ঞঃ কীদৃশো ভবতীত্যুপদিশ্যতে ॥ উক্ত যজ্ঞ কী প্রকার হয় এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ।
Mantra (Bengali)
অ॒গ্নেস্ত॒নূর॑সি বা॒চো বি॒সর্জ॑নং দে॒ববী॑তয়ে ত্বা গৃহ্ণামি বৃ॒হদ্গ্রা॑বাসি বানস্প॒ত্যঃ সऽ ই॒দং দে॒বেভ্যো॑ হ॒বিঃ শ॑মীষ্ব সু॒শমি॑ শমীষ্ব । হবি॑ষ্কৃ॒দেহি॒ হবি॑ষ্কৃ॒দেহি॑ ॥ ১৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নেস্তনূরিত্যস্য ঋষিঃ স এব । য়জ্ঞো দেবতা । নিচৃজ্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ । হবিষ্কৃদিতি য়াজুষী পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥