Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 14

31 Mantra
1/14
Devata- यज्ञो देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- स्वराट् जगती, Swara- निषादः
Mantra with Swara
शर्मा॒स्यव॑धूत॒ꣳ रक्षोऽव॑धूता॒ऽअरा॑त॒योऽदि॑त्या॒स्त्वग॑सि॒ प्रति॒ त्वादि॑तिर्वेत्तु। अद्रि॑रसि वानस्प॒त्यो ग्रावा॑सि पृ॒थुबु॑ध्नः॒ प्रति॒ त्वादि॑त्या॒स्त्वग्वे॑त्तु॥१४॥

शर्म॑। अ॒सि॒। अव॑धूत॒मित्यव॑ऽधूतम्। रक्षः॑। अव॑धूता॒ इत्यव॑धूताः। अरा॑तयः। अदि॑त्याः। त्वक्। अ॒सि॒। प्रति॑। त्वा॒। अदि॑तिः। वे॒त्तु॒। अद्रिः॑। अ॒सि॒। वा॒न॒स्प॒त्यः। ग्रावा॑। अ॒सि॒। पृ॒थुबु॑ध्न॒ इति॑ पृ॒थुबु॑ध्नः। प्रति॑। त्वा॒। अदि॑त्याः। त्वक्। वे॒त्तु॒ ॥१४॥

Mantra without Swara
शर्मास्यवधूतँ रक्षोवधूताऽअरातयोदित्यास्त्वगसि प्रति त्वादितिर्वेत्तु । अद्रिरसि वानस्पत्यो ग्रावासि पृथुबुध्नः प्रति त्वादित्यास्त्वग्वेत्तु ॥

शर्म। असि। अवधूतमित्यवऽधूतम्। रक्षः। अवधूता इत्यवधूताः। अरातयः। अदित्याः। त्वक्। असि। प्रति। त्वा। अदितिः। वेत्तु। अद्रिः। असि। वानस्पत्यः। ग्रावा। असि। पृथुबुध्न इति पृथुबुध्नः। प्रति। त्वा। अदित्याः। त्वक्। वेत्तु॥१४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! তোমাদের গৃহ (শর্ম) সুখপ্রদ (অসি) হউক । সেই গৃহ হইতে (রক্ষঃ) দুষ্টস্বভাবযুক্ত প্রাণী (অবধূতম্) পৃথক কর এবং (অরাতয়ঃ) দানাদি ধর্মরহিত শত্রু (অবধূতাঃ) দূর হউক । উক্ত গৃহ (অদিত্যাঃ) পৃথিবীর (ত্বক্) চর্ম সদৃশ (অসি) হউক । (অদিতিঃ) জ্ঞানস্বরূপ ঈশ্বরের দ্বারা সেই গৃহকে (প্রতিবেত্তু) সকল মনুষ্য জানুক ও প্রাপ্ত হউক তথা যে (বানস্পত্যঃ) বনস্পতির নিমিত্ত উৎপন্ন হওয়ার, (পৃথুবুধ্নঃ) অতিবিস্তারযুক্ত অন্তরিক্ষে নিবাস করার তথা (গ্রাবা) জল গ্রহণ করিবার (অদ্রিঃ) মেঘ (অসি) আছে, সেই এবং এই বিদ্যাকে (অদিতিঃ) জগদীশ্বর তোমাদিগের জন্য (বেত্তু) কৃপা করিয়া জানাইবেন । বিদ্বান্ পুরুষও (অদিত্যাঃ) পৃথিবীর (ত্বক্) চর্মসদৃশ (ত্বা) উক্ত গৃহের রচনাকে (প্রতিবেত্তু) জানিবেন ।
Essence
ভাবার্থঃ- ঈশ্বর মনুষ্যদিগকে আজ্ঞা প্রদান করিতেছেন যে, তোমরা শুদ্ধ ও বিস্তারযুক্ত ভূমির মধ্যে অর্থাৎ বহু অবকাশে সব ঋতুতে সুখযোগ্য গৃহ নির্মাণ করিয়া উহাতে সুখ পূর্বক বাস কর তথা তন্মধ্যে নিবাসকারী দুষ্ট স্বভাবযুক্ত মনুষ্যাদি প্রাণী এবং দোষগুলিকে নিবৃত্ত কর । পুনরায় তাহাতে সকল পদার্থ স্থাপন এবং বর্ষার হেতু যে যজ্ঞ তাহার অনুমান করিয়া নানা প্রকারের সুখ উৎপন্ন করা উচিত কেননা যজ্ঞ করিলে বায়ু ও বৃষ্টিজলের শুদ্ধি দ্বারা সংসারে অত্যন্ত সুখ সিদ্ধ হইয়া থাকে ॥ ১৪ ॥
Subject
পুনঃ স য়জ্ঞঃ কীদৃশোऽস্তি কথং কর্তব্যশ্চেত্যুপদিশ্যতে ॥ উক্ত যজ্ঞ কী প্রকারের এবং কী প্রকারে করা উচিত এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইযাছে ॥
Mantra (Bengali)
শর্মা॒স্যব॑ধূত॒ꣳ রক্ষোऽব॑ধূতা॒ऽ অরা॑ত॒য়োऽদি॑ত্যা॒স্ত্বগ॑সি॒ প্রতি॒ ত্বাদি॑তির্বেত্তু । অদ্রি॑রসি বানস্প॒ত্যো গ্রাবা॑সি পৃ॒থুবু॑ধ্নঃ॒ প্রতি॒ ত্বাদি॑ত্যা॒স্ত্বগ্বে॑ত্তু ॥ ১৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
শর্মাসীত্যস্য পূর্বোক্ত ঋষিঃ । য়জ্ঞো দেবতা । স্বরাড্ জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥