Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 12

31 Mantra
1/12
Devata- अप्सवितारौ देवते Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- भूरिक् अत्यष्टि, Swara- गान्धारः
Mantra with Swara
प॒वित्रे॑ स्थो वैष्ण॒व्यौ सवि॒तुर्वः॑ प्रस॒व उत्पु॑ना॒म्यच्छि॑द्रेण प॒वित्रे॑ण॒ सूर्य्य॑स्य रश्मिभिः॑। देवी॑रापोऽअग्रेगुवोऽअग्रेपु॒वोऽग्र॑ऽइ॒मम॒द्य य॒ज्ञं न॑य॒ताग्रे॑ य॒ज्ञप॑तिꣳ सु॒धातुं॑ य॒ज्ञप॑तिं देव॒युव॑म्॥१२॥

प॒वित्रे॒ऽइति॑ प॒वित्रे॑। स्थः॒। वै॒ष्ण॒व्यौ᳖। स॒वि॒तुः। वः॒। प्र॒स॒व इति॑ प्र॒ऽस॒वे। उत्। पु॒ना॒मि॒। अच्छि॑द्रेण। प॒वित्रे॑ण। सूर्य्य॑स्य। र॒श्मिभि॒रिति॑ र॒श्मिऽभिः॑। देवीः॑। आ॒पः॒। अ॒ग्रे॒गु॒व॒ इत्य॑ग्रेऽगुवः। अ॒ग्रे॒पु॒व॒ इत्य॑ग्रेऽपुवः॒। अग्रे॑। इ॒मम्। अ॒द्य। य॒ज्ञम्। न॒य॒त॒। अग्रे॑। य॒ज्ञप॑ति॒मिति॑ य॒ज्ञऽप॑तिम्। सु॒धातु॒मिति॑ सु॒धाऽतु॑म्। य॒ज्ञप॑ति॒मिति॑ यज्ञऽप॑तिम्। दे॒व॒युव॒मिति॑ देव॒ऽयुव॑म् ॥१२॥

Mantra without Swara
पवित्रे स्थो वैष्णव्यौ सवितुर्वः प्रसवऽउत्पुनाम्यच्छिद्रेण पवित्रेण सूर्यस्य रश्मिभिः । देवीरापोऽअग्रेगुवो अग्रेपुवोग्रऽइममद्ययज्ञन्नयताग्रे यज्ञपतिँ सुधातुँ यज्ञपतिन्देवयुवम् ॥

पवित्रेऽइति पवित्रे। स्थः। वैष्णव्यौ। सवितुः। वः। प्रसव इति प्रऽसवे। उत्। पुनामि। अच्छिद्रेण। पवित्रेण। सूर्य्यस्य। रश्मिभिरिति रश्मिऽभिः। देवीः। आपः। अग्रेगुव इत्यग्रेऽगुवः। अग्रेपुव इत्यग्रेऽपुवः। अग्रे। इमम्। अद्य। यज्ञम्। नयत। अग्रे। यज्ञपतिमिति यज्ञऽपतिम्। सुधातुमिति सुधाऽतुम्। यज्ञपतिमिति यज्ञऽपतिम्। देवयुवमिति देवऽयुवम्॥१२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে বিদ্বান্গণ ! তোমরা যেমন (সবিতুঃ) পরমেশ্বরের (প্রসবে) উৎপন্নকৃত এই সংসারে (অচ্ছিদ্রেণ) নির্দোষ এবং (পবিত্রেণ) পবিত্র করিবার হেতু যে (সূর্য়্যস্য) সূর্য্যের (রশ্মিভিঃ) কিরণ, উহাদিগের দ্বারা (বৈষ্ণবৌ) যজ্ঞসম্বন্ধী প্রাণ ও অপানের গতি (পবিত্রে) পদার্থগুলিকে পবিত্র করিবার হেতু (স্থঃ) হও এবং যেমন উক্ত সূর্য্য কিরণ দ্বারা (অগ্রগুবঃ) ভবিষ্যতে সমুদ্র বা অন্তরিক্ষে চলিতে থাকিবে, (অগ্রেপুবঃ) প্রথম পৃথিবীতে স্থাপিত সোম ওষধির সেবন করা তথা (দেবীঃ) দিব্যগুণযুক্ত (বঃ) সেই (আপঃ) জল পবিত্র হউক । সেইরূপ (নয়ত) পবিত্র পদার্থের হোম অগ্নিতে কর সেইরূপ আমিও (অদ্য) আজকার দিন (ইমম্) এই (য়জ্ঞম্) পূর্বোক্ত ক্রিয়াসম্পর্কীয় যজ্ঞ প্রাপ্ত করিয়া (অগ্রে) যাহা প্রথম (সুধাতুম্) শ্রেষ্ঠ মন ইত্যাদি ইন্দ্রিয় এবং সুবর্ণাদি ধনযুক্ত (য়জ্ঞপতিম্) যজ্ঞের নিয়মানুযায়ী পালক তথা (দেবয়ুবম্) বিদ্বান্ এবং শ্রেষ্ঠ গুণ প্রাপ্ত হওয়ার অথবা উহাদিগের প্রাপ্ত করিবার (য়জ্ঞপতিম্) যজ্ঞের ইচ্ছুক মনুষ্য তাহাকে (উৎপুনামি) পবিত্র করি ॥ ১২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে লুপ্তোপমালঙ্কার ব্যবহৃত হইয়াছে । যে সব পদার্থ সংযোগ হইতে বিকার প্রাপ্ত হয় তাহারা অগ্নির নিমিত্ত অতিসূক্ষ্ম পরমাণুরূপ হইয়া বায়ুর মধ্যে স্থিত থাকে এবং কিছু শুদ্ধও হইয়া যায় কিন্তু যেমন যজ্ঞানুষ্ঠান দ্বারা বায়ু ও বৃষ্টি জলের উত্তম শুদ্ধি ও পুষ্টি হইয়া থাকে সেইরূপ অন্য উপায় দ্বারা কখনও হইতে পারে না । সুতরাং বিদ্বান্দিগের উচিত যে, হোমক্রিয়া এবং বায়ু, অগ্নি, জলাদি পদার্থ অথবা শিল্পবিদ্যা দ্বারা ভাল ভাল যান-বাহনাদি রচনা করিয়া বহুবিধভাবে লাভান্বিত হউন । অর্থাৎ স্বীয় মনোকামনা সিদ্ধি করিয়া অপরের কামনাও সিদ্ধি করুন । যে জল এই পৃথিবী হইতে অন্তরিক্ষে উত্তোলিত হইয়া সেখান হইতে ফিরিয়া আসিয়া পুনরায় পৃথিবী ইত্যাদি পদার্থকে প্রাপ্ত হইয়া থাকে তাহারা প্রথম এবং যে সব জল মেঘে বাস করে তাহারা দ্বিতীয় নামে অভিহিত হয় । এইরকম শতপথ ব্রাহ্মণে মেঘের বৃত্র তথা সূর্য্যের ইন্দ্র নাম দ্বারা বর্ণন করিয়া যুদ্ধরূপী কাহিনীর প্রকাশ দ্বারা মেঘবিদ্যা প্রদর্শন করা হইযাছে ॥ ১২ ॥
Subject
অগ্নৌ হুতং দ্রব্যং মেঘমণ্ডলং প্রাপ্য কীদৃশং ভবতীত্যুপদিশ্যতে ॥ অগ্নিতে যে দ্রব্যের হোম করা হয় উহা মেঘমন্ডলে যাইয়া কী প্রকার হইয়া কী গুণ করিয়া থাকে, এই কথার উপদেশ পরবর্ত্তী মন্ত্রে ঈশ্বর করিয়াছেন ।
Mantra (Bengali)
প॒বিত্রে॑ স্থো বৈষ্ণ॒ব্যৌ᳖ সবি॒তুর্বঃ॑ প্রস॒ব উৎপু॑না॒ম্যচ্ছি॑দ্রেণ প॒বিত্রে॑ণ॒ সূর্য়॑স্য র॒শ্মিভিঃ॑ । দেবী॑রাপোऽ অগ্রেগুবোऽ অগ্রেপু॒বোऽগ্র॑ऽ ই॒মম॒দ্য য়॒জ্ঞং ন॑য়॒তাগ্রে॑ য়॒জ্ঞপ॑তিꣳ সু॒ধাতুং॑ য়॒জ্ঞপ॑তিং দেব॒য়ুব॑ম্ ॥ ১২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
পবিত্রে স্থ ইত্যস্য ঋষিঃ স এব । অপ্সবিতারৌ দেবতে । ভুরিগত্যষ্টিঃ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥