Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 11

31 Mantra
1/11
Devata- अग्निर्देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- स्वराट् जगती, Swara- निषादः
Mantra with Swara
भू॒ताय॑ त्वा॒ नारा॑तये॒ स्वरभि॒विख्ये॑षं॒ दृꣳह॑न्तां॒ दुर्याः॑ पृथि॒व्यामु॒र्वन्तरि॑क्ष॒मन्वे॑मि। पृ॒थि॒व्यास्त्वा॒ नाभौ॑ सादया॒म्यदि॑त्याऽउ॒पस्थेऽग्ने॑ ह॒व्यꣳ र॑क्ष॥११॥

भू॒ताय॑। त्वा॒। न। अरा॑तये। स्वः॑। अ॒भि॒विख्ये॑ष॒मित्य॑भि॒ऽविख्ये॑षम्। दृꣳह॑न्ताम्। दुर्य्याः॑। पृ॒थि॒व्याम्। उ॒रु। अ॒न्तरि॑क्षम्। अनु। ए॒मि॒। पृ॒थि॒व्याः। त्वा॒। नाभौ॑। सा॒द॒या॒मि॒। अदि॑त्याः। उ॒पस्थ॒ इत्यु॒पऽस्थे॑। अग्ने॑। ह॒व्यम् र॒क्ष॒ ॥११॥

Mantra without Swara
भूताय त्वा नारातये । स्वरभिवि ख्येषम् । दृँहन्तां दुर्याः पृथिव्याम् । उर्वन्तरिक्षमन्वेमि । पृथिव्यास्त्वा नाभौ सादयाम्यदित्या उपस्थे ग्ने हव्यँ रक्ष ॥

भूताय। त्वा। न। अरातये। स्वः। अभिविख्येषमित्यभिऽविख्येषम्। दृꣳहन्ताम्। दुर्य्याः। पृथिव्याम्। उरु। अन्तरिक्षम्। अनु। एमि। पृथिव्याः। त्वा। नाभौ। सादयामि। अदित्याः। उपस्थ इत्युपऽस्थे। अग्ने। हव्यम् रक्ष॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- আমি যে যজ্ঞকে (ভূতায়) প্রাণিদিগের সুখ তথা (অরাতয়ে) দারিদ্র্যাদি দোষগুলির নাশ হেতু (অদিত্যা) বেদবাণী বা বিজ্ঞান প্রকাশের (উপস্থে) গুণগুলিতে (সাদয়ামি) স্থাপনা করি এবং (ত্বা) তাহাকে কখনও (ন) ত্যাগ করি না । হে বিদ্বান্গণ! তোমাদিগের উচিত (পৃথিব্যাম্) বিস্তৃত ভূমিতে (দুর্য়্যাঃ) নিজ গৃহ (দৃং হন্তাম্) বৃদ্ধি করা । আমি (পৃথিব্যাঃ) (নাভৌ) পৃথিবীর মধ্যে যে সব গৃহগুলিতে (স্বঃ) জলাদি সুখজনক পদার্থগুলিকে (অভিবিখ্যেষম্) সর্ব প্রকারে দেখি এবং (উর্বন্তরিক্ষম্) উক্ত পৃথিবীতে অনেক খানি অবকাশ দিয়া সুখপূর্বক নিবাস করিবার যোগ্য স্থানের রচনা করিয়া র(ত্বা) আপনাকে ল (অণ্বেসি) প্রাপ্ত হইয়া থাকি । হে (অগ্নে) জগদীশ্বর । আপনি (হব্যম্) আমাদিগের আদান-প্রদান করিবার যোগ্য পদার্থগুলির (রক্ষ) সর্বদা রক্ষা করুন । ইহা প্রথম পক্ষ হইল । এখন দ্বিতীয় পক্ষ – হে অগ্নে পরমেশ্বর । আমি (ভূতায়) সাংসারিক জীবদিগের সুখ তথা (অবাতয়ে) দারিদ্র্যের বিনাশ এবং দানাদি ধর্ম করিবার জন্য (পৃথিব্যাঃ) পৃথিবীর (নাভৌ) মধ্যে (সকলের) স্বামী ও উপাস্য জানিয়া (স্বঃ) সুখস্বরূপ (ত্বা) আপনাকে (অভিবিখ্যেষম্) প্রকাশ করি তথা আপনার কৃপায় আমার গৃহাদি পদার্থ এবং উহাতে নিবাসকারী মনুষ্যাদি প্রাণী (দৃংহন্তাম্) বৃদ্ধি প্রাপ্ত হউক এবং আমি (পৃথিব্যাম্) বিস্তৃত ভূমিতে (উরু) বহু প্রকার (অন্তরিক্ষম্) অবকাশযুক্ত স্থানে নিবাস হেতু (অদিত্যা উপস্থে) সর্বত্র ব্যাপক আপনার সমীপে সর্বদা (অণ্বেসি) উপস্থিত হইয়া থাকি । কখনও (ত্বা) আপনাকে (ন সাদয়ামি) ত্যাগ করি না । হে জগদীশ্বর ! আপনি আমার (হব্যম্) অর্থাৎ উত্তম পদার্থের সর্বদা (রক্ষ) রক্ষা করুন । ইহা দ্বিতীয় পক্ষ হইল । এবং তৃতীয় অধিকন্তু বলি–আমি শিল্পবিদ্যা সম্পর্কীয় যজ্ঞ করিয়া (ভূতায়) সাংসারিক প্রাণিদিগের সুখ এবং (অরাতয়ে) দারিদ্যাদি দোষগুলির বিনাশ অর্থাৎ সুখপূর্বক দানাদি ধর্ম করিবার ইচ্ছায় (পৃথিব্যা নাভৌ) এই পৃথিবীতে শিল্পবিদ্যার সিদ্ধি হেতু (সাদয়ামি) স্থাপন করি কেননা উক্ত শিল্পবিদ্যা ইহা দ্বারা সিদ্ধ হয় (অদিত্যাঃ) (উপস্থে) তথা অন্তরিক্ষে স্থিত মেঘমন্ডলে (হব্যম্) হোম দ্বারা উপস্থিত উত্তম-উত্তম পদার্থগুলির (রক্ষ) রক্ষা কারী, এইজন্য এই অগ্নিকে (পৃথিব্যাম্) পৃথিবীতে স্থাপন করিয়া (উর্বন্তরিক্ষম্) অত্যন্ত অবকাশযুক্ত স্থান এবং বিবিধ প্রকারের সুখ (অণ্বেসি) প্রাপ্ত হই অথবা এই প্রয়োজন হেতু (ত্বা) এই অগ্নিকে পৃথিবী মধ্যে স্থাপন করি । এই প্রকার শ্রেষ্ঠ কর্ম করিতে থাকিয়া (স্বঃ) বহু সুখকে (অভি বিখ্যেষম্) দেখি তথা আমার (দুর্য়্যাঃ) গৃহ এবং তাহাতে নিবাসকারী মনুষ্য (দৃ হন্তাম্) শুভ গুণ ও সুখপূর্বক বৃদ্ধি প্রাপ্ত হউক এইজন্য এই ভৌতিকাগ্নির ত্যাগ আমি (ন) কখনও করি না ॥ ইহা তৃতীয় অর্থ হইল ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার ব্যবহৃত হইয়াছে । ঈশ্বর আজ্ঞা প্রদান করিতেছেন যে, হে মনুষ্যগণ ! আমি তোমাদিগের রক্ষা এইজন্য করি যে, তোমরা পৃথিবীর উপর সর্বপ্রাণিদিগকে সুখ পৌঁছাইতে থাক তথা তোমাদিগের কর্ত্তব্য, বেদবিদ্যা ধর্মের অনুষ্ঠান এবং স্বীয় পুরুষকার দ্বারা বিচিত্র প্রকারের সুখ সর্বদা বৃদ্ধি করা । তোমরা সব ঋতুতে সুখ প্রদান করিবার যোগ্য বহু অবকাশযুক্ত সুন্দর গৃহ নির্মাণ করিয়া সর্বদা সুখ সেবন কর এবং আমার সৃষ্টিতে যত গুলি পদার্থ বিদ্যমান তাহা হইতে ভাল-ভাল গুণগুলি অণ্বেষণ করিয়া অথবা বহু বিদ্যাসকল প্রকাশ করিয়া উক্ত গুণগুলি সংসারে সম্যক্ প্রকারে প্রচার করিতে থাক যাহাতে সকল প্রাণিদিগের উত্তম সুখ বর্ধিত হইতে থাকে এবং তোমাদিগেরও উচিত যে, আমাকে সর্বত্র ব্যাপ্ত, সকলের সাক্ষী, সকলের মিত্র সর্ব সুখের বৃদ্ধিকারী, উপাসনার যোগ্য এবং সর্বশক্তিমান মানিয়া সকলের উপকার, বিবিধ বিদ্যার বৃদ্ধি, ধর্মে প্রবৃত্তি, অধর্মে নিবৃত্তি, ক্রিয়া-কুশলতার সিদ্ধি এবং যজ্ঞক্রিয়া অনুষ্ঠানাদি করিতে সর্বদা প্রবৃত্ত থাক । এই মন্ত্রে মহীধর ভ্রান্তিপূর্বক (অভিবিখ্যেষম্) এই পদ (খ্যা প্রকথনে) এই ধাতুর দর্শন অর্থ করিয়াছেন । ইহা ধাতুর অর্থের বিরুদ্ধ হওয়ায় অশুদ্ধ ॥ ১১ ॥
Subject
য়জ্ঞশালাদিগৃহাণি কীদৃশানি রচনীয়ানীত্যুপদিশ্যতে ॥ সেই সব যজ্ঞশালা ইত্যাদি গৃহ কেমন করিয়া রচনা করিতে হইবে এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ভূ॒তায়॑ ত্বা॒ নারা॑তয়ে॒ স্ব᳖রভি॒বিখ্যে॑ষং॒ দৃꣳহ॑ন্তাং॒ দুর্য়াঃ॑ পৃথি॒ব্যামু॒র্ব᳕ন্তরি॑ক্ষ॒মন্বে॑মি । পৃ॒থি॒ব্যাস্ত্বা॒ নাভৌ॑ সাদয়া॒ম্যদি॑ত্যাऽ উ॒পস্থেऽগ্নে॑ হ॒ব্যꣳ র॑ক্ষ ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ভূতায় ত্বেতি ঋষিঃ স এব । অগ্নির্দেবতা । স্বরাড্ জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥