Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 1 / Mantra 10

31 Mantra
1/10
Devata- सविता देवता Rishi- परमेष्ठी प्रजापतिर्ऋषिः Chhand- भूरिक् बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
दे॒वस्य॑ त्वा सवि॒तुः प्र॑स॒वेऽश्विनो॑र्बा॒हुभ्यां॑ पू॒ष्णो हस्ता॑भ्याम्। अ॒ग्नये॒ जुष्टं॑ गृह्णाम्य॒ग्नीषोमा॑भ्यां॒ जुष्टं॑ गृह्णामि॥१०॥

दे॒वस्य॑। त्वा॒। सवि॒तुः। प्र॒स॒व इति॑ प्रऽस॒वे। अ॒श्विनोः॑। बा॒हुभ्या॒मिति॑ बा॒हुभ्या॑म्। पू॒ष्णः। हस्ता॑भ्याम्। अ॒ग्नये॑। जुष्ट॑म्। गृ॒ह्णा॒मि॒। अ॒ग्नीषोमा॑भ्याम्। जुष्ट॑म्। गृ॒ह्णा॒मि॒ ॥१०॥

Mantra without Swara
देवस्य त्वा सवितुः प्रसवेऽश्विनोर्बाहुभ्यां पूष्णो हस्ताभ्याम् । अग्नये जुष्टङ्गृह्णागृह्णाम्यग्नीषोमाभ्यां जुष्टङ्गृह्णामि ॥

देवस्य। त्वा। सवितुः। प्रसव इति प्रऽसवे। अश्विनोः। बाहुभ्यामिति बाहुभ्याम्। पूष्णः। हस्ताभ्याम्। अग्नये। जुष्टम्। गृह्णामि। अग्नीषोमाभ्याम्। जुष्टम्। गृह्णामि॥१०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- আমি (সবিতুঃ) সকল জগতের উৎপত্তিকর্ত্তা, সকল ঐশ্বর্য্যপ্রদাতা তথা (দেবস্য) সংসার প্রকাশক এবং সর্ব সুখদায়ক পরমেশ্বর । আমি (প্রসবে) উৎপন্ন কৃত এই সংসারে (অশ্বিনোঃ) সূর্য্য ও চন্দ্রের (বাহুভ্যাম্) বল ও বীর্য্য দ্বারা তথা (পুষ্ণঃ) পুষ্টিকারক প্রাণের (হস্তাভ্যাম্) গ্রহণ ও ত্যাগ দ্বারা (অগ্রয়ে) অগ্নিবিদ্যা সিদ্ধ করিবার জন্য (জুষ্টম্) বিদ্যা পাঠকারী যে কর্মের সেবা করিয়া থাকে (ত্বা) উহাকে (গৃহ্নামি) স্বীকার করি । এই প্রকার (অগ্নীষোমাভ্যাম্) অগ্নি ও জলের বিদ্যা সংগ্রহ করিয়া (জুষ্টম্) বিদ্বান্গণ যে কর্মের আকাঙক্ষা করিয়াছেন তাহারই পরিণামকে (গৃহ্নামি) স্বীকার করিতেছি ॥ ১০ ॥
Essence
ভাবার্থঃ- বিদ্বান্ মনুষ্যদিগের কর্ত্তব্য যে, বিদ্বান্দিগের সমাগম অথবা সম্যক্ প্রকার স্বীয় পুরুষার্থ দ্বারা পরমেশ্বরের উৎপন্ন কৃত প্রত্যক্ষ সৃষ্টি অর্থাৎ সংসারে সকল বিদ্যার সিদ্ধি হেতু সূর্য্য, চন্দ্র, অগ্নি এবং জলাদি পদার্থ সমূহের প্রকাশ দ্বারা সকলের বল, বীর্য্যের বৃদ্ধির অর্থ বহু বিদ্যা পাঠ করিয়া তাহার প্রচার করা উচিত অর্থাৎ যেমন জগদীশ্বর সকল পদার্থের উৎপত্তি এবং তাঁহার ধারণা মতে সকলের উপকার করিয়াছেন সেইরূপ আমাদিগেরও নিত্য প্রচেষ্টা করা উচিত ॥ ১০ ॥
Subject
তস্য য়জ্ঞফলস্য গ্রহণং কেন কুর্বন্তীত্যুপদিশ্যতে ॥ সেই যজ্ঞের ফল কীভাবে গ্রহণ করা হয়, সেই বিষয়ের উপদেশ পরবর্তী মন্ত্রে করা হইয়াছে ।
Mantra (Bengali)
দে॒বস্য॑ ত্বা সবি॒তুঃ প্র॑স॒বে᳕ऽশ্বিনো॑র্বা॒হুভ্যাং॑ পূ॒ষ্ণো হস্তা॑ভ্যাম্ । অ॒গ্নয়ে॒ জুষ্টং॑ গৃহ্ণাম্য॒গ্নীষোমা॑ভ্যাং॒ জুষ্টং॑ গৃহ্ণামি ॥ ১০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেবস্য ত্বেত্যস্য ঋষিঃ স এব । সবিতা দেবতা । ভুরিগ্বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥